
মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় সরকারি কর্মসম্পাদন পর্যবেক্ষণ পদ্ধতি (GPMS)-এর আওতায় ২০২৬-২৭ অর্থবছরের কর্মসম্পাদন পরিকল্পনার অংশ হিসেবে মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক একটি ‘সংক্ষিপ্ত কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, জলঢাকা, নীলফামারী-এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মশালার আনুষ্ঠানিক আলোচনা সভার আয়োজন করা হয়। হয়।
“Stress to Success!” এবং “It's Okay Not, to Be Okay” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কর্মশালায় কর্মক্ষেত্রে এবং দৈনন্দিন জীবনে মানসিক প্রশান্তি ও আত্ম-যত্ন কৌশলের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোহাম্মদ নায়িরুজ্জামান। কর্মশালায় প্রধান ফ্যাসিলিটেটর বা প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনসালটেন্ট (মানসিক স্বাস্থ্য) ইমদাদুল হক তালুকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
উক্ত আনুষ্ঠানিক আলোচনা সভায় উপস্থিত বক্তাগণ বলেন, আধুনিক জীবনযাত্রায় মানসিক চাপ আমাদের কাজের গতি ও স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে। তাই মানসিক স্বাস্থ্যকে অবহেলা না করে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক আত্ম-যত্ন কৌশলের মাধ্যমে এই চাপকে সাফল্যে রূপান্তর করা সম্ভব।
কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।