শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

চরনিলক্ষিয়ায় মা-দকমুক্ত সমাজ গঠনে যুব সমাজকে ইউপি প্রশাসকের জার্সি উপহার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ Time View

স্টাফ রিপোর্টারঃ
মাদকমুক্ত সমাজ গঠন ও তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ময়মনসিংহের সদর উপজেলার চরনিলক্ষিয়া ইউনিয়নের কয়েকটি ক্লাবের মাধ্যমে স্থানীয় যুব সমাজের মাঝে খেলাধুলার জার্সি বিতরণ করেছেন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা আইসিটি অফিসার হাবিবুল্লাহ।

‘খেলাধুলা হোক তারুণ্যের শক্তি, মাদকমুক্ত হোক আমাদের সমাজ’—এই মূলমন্ত্রকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

জার্সি বিতরণকালে ইউপি প্রশাসক হাবিবুল্লাহ বলেন, যুবসমাজই একটি দেশের প্রাণশক্তি। তরুণদের ভুল পথ থেকে ফিরিয়ে এনে সুস্থ ও সুন্দর মানসিকতায় গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শারীরিক গঠনের পাশাপাশি অপরাধমূলক কাজ ও মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে দূরে রাখে। চরনিলক্ষিয়া ইউনিয়নকে পুরোপুরি মাদকমুক্ত করতে এ ধরনের সামাজিক ও ক্রীড়ামুখী কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানান তিনি।

চরনিলক্ষিয়া ইউনিয়নে যুব সমাজের মাঝে খেলার জার্সি বিতরণ করায়, চরনিলক্ষিয়া ইউনিয়নের সম্মানিত প্রশাসক মহোদয়ের প্রতি আন্তরিক শ্রদ্ধা, ও ভালোবাসা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউনিয়নের যুবসমাজ ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin