শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

গোপালগঞ্জে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৬ Time View

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ 

গোপালগঞ্জে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, গোপালগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন, গোপালগঞ্জ-এর আয়োজনে “সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ-উজ-জামান।

গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু ওবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হকের সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক মুহাম্মদ আবুল কালাম আজাদ ও সিনিয়র প্রোগ্রাম অফিসার আশরাফুল ইসলাম।

বক্তরা – হজ ব্যবস্থাপনায় সরকারি উদ্যোগের বিভিন্ন সুবিধা, স্বচ্ছতা ও সেবার মান সম্পর্কে আলোকপাত করেন এবং ধর্মীয় অনুশাসন পালনের পাশাপাশি সচেতন ও সুশৃঙ্খলভাবে হজ কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

উদ্বুদ্ধকরণ সভায় সরকারি ব্যবস্থাপনায় হজ পালন সংক্রান্তে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin