শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

আগরপুর ডিগ্রী কলেজের শিক্ষক আ-পত্তিকার অবস্থায় জনতার হাতে আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫৪২ Time View

গৌরনদী প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ডিগ্রী কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষকে এক গৃহবধূর সাথে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয় জনতা। এই ঘটনাটি ঘটেছে বুধবার ৩০ সেপ্টেম্বর শরিকল বাজারে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আগরপুর ডিগ্রি কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক মোকাদ্দাসুর রহমান শরিকল বাজার এলাকায় কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন। এ সময় স্থানীয় এক গৃহবধূর সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় বলে অভিযোগ রয়েছে।

প্রভাষক মোকাদ্দেছুর রহমান নাটোর জেলার লালপুর থানার সালামপুর ইউনিয়নের সাধুপুর গ্রামের ফজলুর রহমানের পুত্র।

স্থানীয় সূত্র আরও জানায়, ওই নারীর স্বামী গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সরিকল গ্রামের আক্তারুজ্জামানের পুত্র আজাদ হাওলাদার – ৫০ দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় প্রভাষকের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে এলাকায় আলোচনা চলছিল। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হলে তারা ওই শিক্ষককে ওই নারীর ঘরে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে তাকে গনপিটনি দিয়ে আটক করার কথা জানিয়েছেন স্থানীয়রা।

তবে ঘটনাটির বিষয়ে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ, অভিযুক্ত শিক্ষক ও ওই নারীর বক্তব্যে,জানা গেছে শিক্ষকের সাথে দুই মাস ধরে প্রেমের সম্পর্ক কথা স্বীকার করেন। অপরদিকে কলেজ অধ্যক্ষ এবায়দুল হক শাহীন, বলেন অভিযুক্ত প্রভাষক মোকাদ্দেছুর রহমানকে এ ঘটনায় জরুরী মিটিং দিয়ে ৩ সদস্যের কমিটি গঠন করে প্রভাষক আমিনুল ইসলাম খসরুকে প্রধান বানিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin