শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

বিএমডিএ’র ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিত করার পরিকল্পনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ Time View

আলিফ হোসেন,তানোরঃ
বরেন্দ্র অঞ্চলের সেচ ব্যবস্থাকে আরো আধুনিক, টেকসই ও পরিবেশবান্ধব করতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) আওতাধীন গভীর নলকূপগুলো পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎচালিত পাম্পে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) কৃষিবিদ হাসান জাফির তুহিন।
সোমবার (২৮সেপ্টেম্বর) বিএমডিএর প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা জানান। সভায় বিএমডিএর নির্বাহী পরিচালক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খানসহ (গ্রেড-২) সংস্থার বিভিন্ন স্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএমডিএ চেয়ারম্যান বলেন, সরকার সারাদেশে পরিবেশবান্ধব সৌরবিদ্যুতের ব্যবহার প্রসারে বিশেষ গুরুত্ব দিয়েছে। এই লক্ষ্য অর্জনে বরেন্দ্র অঞ্চলের প্রায় ১৫ হাজার গভীর নলকূপকে ধাপে ধাপে সৌরচালিত পাম্পে রূপান্তরের উদ্যোগ নিতে হবে। এর ফলে একদিকে যেমন প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও পরিচালনা ব্যয় উল্লেখযোগ্য হারে কমবে, অন্যদিকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করে দেশের সার্বিক বিদ্যুৎ উৎপাদনে অবদান রাখা যাবে। একই সঙ্গে কৃষকের সেচ খরচ হ্রাস পাবে, সময়মতো সেচ নিশ্চিত হবে এবং কৃষি উৎপাদন আরও টেকসই রূপ নেবে।
কৃষি ব্যবস্থার সুষম উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি আরো জানান, বরেন্দ্র অঞ্চলের ১৬টি জেলায় চাহিদা ও অগ্রাধিকার বিবেচনা করে ছোট ছোট প্রকল্প গ্রহণ করা হবে, যেন কোনো এলাকার জমি পানির অভাবে অনাবাদি না থাকে। বরেন্দ্র অঞ্চলের মেগা প্রকল্প ও নদী কেন্দ্রিক বিভিন্ন উন্নয়ন কাজ এগিয়ে চলছে উল্লেখ করে তিনি মাঠ পর্যায়ের প্রয়োজনীয়তার ভিত্তিতে পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন।
মতবিনিময় সভায় বিএমডিএ’র নির্বাহী পরিচালক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান আসন্ন সেচ মৌসুম শুরুর আগেই বন্ধ থাকা সমস্ত গভীর নলকূপ দ্রুত মেরামত করে সচল করার তাগিদ দেন। একই সঙ্গে পানি ও জ্বালানির অপচয় রোধ করে আধুনিক সেচ ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রকৌশলী ও কর্মকর্তাদের সরেজমিনে কাজ করার আহ্বান জানান। উক্ত মতবিনিময় সভায় বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম, সচিব মেহেদী হাসান, বিভিন্ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin