শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

মহেশপুরে মোবাইল কোর্টের অভিযানে ০১ জন মাদ-কসেবী আ-সামী গ্রে-ফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ Time View

শহিদুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

ঝিনাইদহের মহেশপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবন ও সংরক্ষণের অপরাধে ০১ (এক) জন মাদকসেবীকে গ্রেফতারের পর মোবাইল কোর্টের মাধ্যমে ০৫ (পাঁচ) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখে মহেশপুর থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মহেশপুর থানাধীন মান্দারবাড়ীয়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকা থেকে মোঃ সুজন মিয়া (২০), পিতা- শহিদুল ইসলাম, সাং- শ্রীরামপুরকে আটক করে। এসময় আটককৃত আসামির নিকট মাদকদ্রব্য পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টে হাজির করা হয়।

পরবর্তীতে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় অপরাধ প্রমাণ হওয়ায় আসামি মোঃ সুজন মিয়াকে ০৫ (পাঁচ) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। যার মামলা নং: মহেশ মিস ১০২/২৬ ।

দণ্ডপ্রাপ্ত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সাজা পরোয়ানামূলে ঝিনাইদহ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজাদ রহমান জানান, মহেশপুর থানা এলাকাকে সম্পূর্ণ মাদক মুক্ত রাখা, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin