শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :-
সিংড়ায় চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমিনুর ইসলামের নির্বাচনী গণসংযোগ উল্লাপাড়ায় পাড়া-মহল্লায়ও জমে উঠেছে দুর্গাপূজার মহাসপ্তমী সিংড়ায় চৌগ্রাম ইউপি চেয়ারম্যান প্রার্থী আমিনুর এর নির্বাচনী গণসংযোগ কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল

ভাঙ্গুড়া প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।গতকাল রাতে প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামীম হাসান।
ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিদ্ধান্ত ও গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও চারজন কার্যকরী সদস্যসহ মোট ২১টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৭ ও ৮ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১১ অক্টোবর। যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৩ অক্টোবর।

আগামী ২২ অক্টোবর পৌর শহরের শরৎনগর বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ওই দিনই ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin