শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

তরুণীকে ধ-র্ষণ ও ডা-কাতি মা-মলার প্রধান দুই আ-সামি গ্রে-প্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১২ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

বরিশালের হিজলা থানার চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান আসামি ফারুক ভূঁইয়াকে (৪০) গ্রেপ্তার করেছে এসআরবি-৮ বরিশালের সদস্যরা। অপরদিকে ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত আসামি মিটু শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-৮ বরিশালের মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠুর প্রেরিত বার্তা ও এজাহার সূত্রে জানা গেছে, গোয়েন্দা নজরদারির ভিত্তিত্বে মঙ্গলবার সকালে বাবুগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ফারুক ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফারুক হিজলা উপজেলার চর ছয়গাঁও গ্রামের আব্দুর রশিদ ভূঁইয়া ছেলে।

সূত্রমতে, গ্রেপ্তারকৃত আসামি ভিকটিমের পাশের গ্রামের বাসিন্দা। প্রায়ই ভিকটিমের বাড়িতে আসা-যাওয়ার সুযোগে সে (ফারুক) ভিকটিম বুদ্ধি প্রতিবন্ধীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলো। তারই ধারাবাহিকতায় গত পহেলা মার্চ কৌশলে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিকটিমকে ফারুক জোরপূর্বক ধর্ষণ করে। এতে ভিকটিম বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। পরবর্তীতে ভিকটিমের অসহায়ত্বের সুযোগ নিয়ে ঘটনাটি ধামাচাঁপা দেয়ার চেষ্টা করে ফারুক।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে হিজলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে এসআরবি-৮ সদর কোম্পানী বরিশাল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা চালিয়ে অভিযুক্ত ফারুক ভূঁইয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামি ফারুক ভূঁইয়ার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাবুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৮ বরিশালের মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠুর প্রেরিত অপর এক প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, এসআরবি-৮ বরিশালের নেতৃত্বে গঠিত যৌথ আভিযানিক দল ২৮ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও প্রযুক্তির সহায়তায় ঢাকা মহানগরীর পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। ওই অভিযানে বরিশাল বিভাগের পিরোজপুর সদর থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত ডাকাত সর্দার মিটু শেখকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মিটু শেখ গোপালগঞ্জ জেলার মানিকদাহ গ্রামের এলাহী শেখের ছেলে। এজাহারে জানা গেছে, গত ২৫ আগস্ট ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে পিরোজপুর সদর থানার ব্রাহ্মণকাঠী এলাকায় ভিকটিম এমরান শেখের বসতবাড়িতে মিটু শেখসহ ৫/৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি ও গুরুত্বর জখম করে স্বর্ণালংকার, স্মার্টফোন, পাওয়ার ব্যাংক ও নগদ টাকাসহ আনুমানিক ৪ লাখ ৭৩ হাজার ৫০০ শত টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম এমরান শেখ (৩০) বাদী হয়ে পিরোজপুর সদর থানায় ডাকাতি মামলা দায়ের করেন।

মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৮ বরিশালের নেতৃত্বে যৌথ অভিযানিক দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে মিন্টু শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার সকালে ঢাকা মহানগরীর পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin