শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ই-য়াবা ট্যাবলেট সহ ননী গোপাল বিশ্বাস গ্রে-প্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ Time View

গীতি গমন চন্দ্র রায় গীতি।। স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে অস্থায়ী চেকপোস্টে বসিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ননী গোপাল বিশ্বাস (৩৫) নামে এক যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ৪৯৭ গ্রাম তবে জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৪ লাখ ৮৫ হাজার টাকা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।।এ অভিযান মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর২০২৬ ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় হানিফ ফিলিং স্টেশনের পূর্ব পাশে রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কে স্থাপিত অস্থায়ী চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

জানাযায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. হারুন আর রশিদের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।এরই ধারাবাহিকতায় ঢাকা থেকে রানীশংকৈলগামী আলম এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ‘এ-৪’ নম্বর সিটে বসা ননী গোপাল বিশ্বাসকে সন্দেহ হলে তার দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করা হয়।তল্লাশির একপর্যায়ে বাসের নিচের লকারে রাখা তার টার্কিশ ব্লু রঙের ‘Jeep’ ব্র্যান্ডের একটি ট্রলি ব্যাগে বিশেষ চেম্বারের সন্ধান পান কর্মকর্তারা। পরে ওই চেম্বার থেকে একটি স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেটে রাখা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে কমলা রঙের ৪ হাজার ৯২০ পিস এবং সবুজ রঙের ৫০ পিস রয়েছে। সব মিলিয়ে মোট ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার ওজন ৪৯৭ গ্রাম।এ ঘটনায় ননী গোপাল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে বাসের টিকিট, টোকেনের অংশ,পোশাকসহ ইয়াবা বহনে ব্যবহৃত ট্রলি ব্যাগটি জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা থেকে রাসায়নিক পরীক্ষার জন্য দুই পিস নমুনা সংগ্রহ করা হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন আর রশিদ বাদী হয়ে ননী গোপাল বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় মামলা করার জন্য ঠাকুরগাঁও সদর থানায় এজাহার দাখিল করেছেন। এজাহারে মামলাটির তদন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর করবে বলে উল্লেখ করা হয়েছে।এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ননী গোপাল বিশ্বাস দিনাজপুর পৌরসভার মিশন রোড এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নের বাগেরহাট (মন্দিরপাড়া) এলাকায় বসবাস করে আসছিলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin