শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

খুলনায় লবণচরা পুলিশের বিশেষ অ-ভিযান: পি-স্তল গু-লি ও ক-কটেল উদ্ধার, গ্রে-ফতার ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৩ Time View

শেখ তৈয়ব, খুলনা।

খুলনায় লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, তিনটি বোমা সদৃশ ককটেল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

কেএমপি পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) শফিকুল ইসলাম, লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শহীদুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব ও অংশগ্রহণ করেন লবণচরা থানার এসআই (নিঃ) মোঃ আশরাফুল আলম, পিপিএম, এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ আবু সাঈদ, এসআই মোঃ জামাল হোসেন, এএসআই জিয়াউল হক, এএসআই ওয়াদুদ হোসেন, এএসআই সুজিত এবং এএসআই জাহাঙ্গীর হোসেনসহ পুলিশের সদস্যরা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে রূপসা ব্রিজের উত্তর পাশে জালাল আহমেদের তুষ-কুড়া মিলের সামনে ফাঁকা জায়গায় অভিযান চালানো হয়।

এ সময় হেলমেট ও মুখোশ পরিহিত অবস্থায় মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মোঃ আল আমিন (২৩), মোঃ রনি মোল্লা ওরফে কসাই রনি (২৮) এবং স্বরন জোমাদ্দার ওরফে সজল জোমাদ্দার (২৬)।

পুলিশের জানিয়েছেন, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, তিনটি বোমা সদৃশ ককটেল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin