শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

যশোর থেকে চু-রি হওয়া ট্রাক উদ্ধার ; একাধিক আ-সামি আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ Time View

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছায় গত ৪৮ ঘন্টায় থানা পুলিশচুরি-ডাকাতি,দেহব্যবসায়ী, সাজাপ্রাপ্ত,স্বেচ্ছোসেবকলীগ সম্পাদকসহ একাধিক আসামি’কে গ্রেফতার করেছেন। থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির জানান, যশোরসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুর্ধর্ষ প্রতিকৃতির আসামিসহ এদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ সুত্রে জানাগেছে,গতরাতে ইন্সপেক্টর ( তদন্ত) এসএম মিজানুর রহমানের নেতৃত্বে এসআই আজিজুল ইসলাম, কৃপাসিন্ধু যশোর থেকে চুরি হওয়া ঢাকা মেট্রো-ড -১১-৯৪-৯১ নং একটি ট্রাক উদ্ধার পুর্বক ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছেন। এরা হল আরিফুল ইসলাম (২৮) জাহের হাসান (২৭) অনিক (৩৭) আরিফ হোসেন( ২৭) পুলিশ বলছেন, এদের বাড়ী যশোরের চাঁচড়া বাবলাতলা এলাকায়। জানাগেছে এ ট্রাকটি গদাইপুরের গোপালপুরের মিঠুন সরকারের। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

এদিকে উপজেলার বিরাশী থেকে এসআই আজীমউদ্দীন ও এএসআই রাসেল রানা ৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামি হাসান শেখ (৩২)কে গ্রেফতার করেন।

হাসানের নামে ডাকাতিসহ একাধিক মামলা আছে এবং তার বিরুদ্ধে ৯টি ওয়ারেন্ট ছিল।

হরিঢলীর সলুয়া থেকে রবিউল মল্লিক (৪৫) নামে এক আসামিকে এসআই নূর আলম ও ওবায়দুর রহমান গ্রেফতার করেন।

চাঁদখালীর সাহাপাড়া থেকে এসআই একরামুল হক

নূর ইসলাম নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছেন। রাড়ুলী থেকে নারী-শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামী মো,জলিল জোয়াদ্দার (৫০) আটক হয়েছেন।

অন্যদিকে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনকে আটক করে ১২৬/২৪ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এছাড়া এসআই তুষার রায়হান দেহব্যবসার অভিযোগে পৌরসভা থেকে গড়ইখালীর (৩৫) বছরের এক যুবতীকে আটক করে সামারিট্রাইলে তাকে জরিমানাসহ ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

একই সাথে উপজেলার চাঁদখালীর দেবদুয়ার থেকে ফারুক সানা (৫৫) মিজানুর গাজী (৫৪) শেখ কল্লোল(৫৫) সেলিম গাজী (৫৫) কেসমত(৪২) ও মিজানুর রহমান (৫৮) নামে ৬ জুয়াড়ি’কে আটক করে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin