শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

পাইকগাছায় বিশ্ব জ-লাতঙ্ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ Time View

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর সভাপতিত্বে ” এক সাথে আরও শক্তিশালী – জলাতঙ্ক মুক্ত বিশ্ব গড়ি ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, জুনিয়র কনসালটেন্ট গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সুজন কুমার সরকার, মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, ডাঃ প্রান্ত সরকার, ডাঃ নয়ন কুমার সরকার, ডাঃ তানভীর আহমেদ। বক্তব্য রাখেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল,

নার্স সুপারভাইজার হামিদা খাতুন, প্রধান সহকারী দেবব্রত সরকার ও পরিসংখ্যান বিদ জাহাঙ্গীর আলম। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ বলেন আজ বিশ্ব জলাতঙ্ক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের উপজেলাতেও দিবসটি যথাযথ ভাবে পালিত হচ্ছে। তিনি বলেন জলাতঙ্ক একটি অত্যন্ত মারাত্মক ও প্রাণঘাতী রোগ, কিন্তু অত্যন্ত আশার কথা হলো সঠিক সময়ে সঠিক পদক্ষেপ ও সতর্কতার মাধ্যমে এই রোগ শতভাগ প্রতিরোধযোগ্য।

ডাঃ আহসানারা বলেন জলাতঙ্ক মূলত আক্রান্ত কুকুর, বিড়াল, শিয়াল, বেজি বা বাঁদরের কামড় বা আঁচড়ের মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। এই রোগের জীবাণু শরীরে প্রবেশ করে একবার উপসর্গ দেখা দিলে মৃত্যু প্রায় অবধারিত। তাই এ রোগ নিয়ে অবহেলা বা কুসংস্কারের কোনো সুযোগ নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের প্রতিষেধক টিকা বা এর চিকিৎসার ব্যবস্থা রয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীল এ কর্মকর্তা জানান।

প্রেরকঃ
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।

‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin