
মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি চলাকালে কলেজের বিভিন্ন ভবন, খেলার মাঠ ও আশপাশের জমে থাকা পানি এবং বর্জ্য পরিষ্কার করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস ও সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি প্রকাশ ও দিকনির্দেশনা প্রদান করেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষক জিয়া হায়দার এবং ক্রীড়া শিক্ষক জামাল হাওলাদার।
এছাড়াও নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব ও সাধারণ শিক্ষার্থীরা এ অভিযানে সরাসরি অংশ নেন। এতে উপস্থিত ছিলেন:
নাঈম আহমেদ হিমেল, সভাপতি, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল।
রাতুল গাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল।
জুবায়ের তালুকদার, সিনিয়র সহ-সভাপতি, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল।
রাতুল শিকদার, সাংগঠনিক সম্পাদক, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল।
অভিযানকালে ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন গড়ে তুলতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা বদ্ধপরিকর। কেন্দ্রীয় আহ্বানের অংশ হিসেবে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার এই উদ্যোগ অব্যাহত থাকবে। এতে কলেজের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।