শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

নলছিটি সরকারি ডিগ্রি কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা ও পরিচ্ছন্নতা অ-ভিযান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ Time View

​ মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
​আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি চলাকালে কলেজের বিভিন্ন ভবন, খেলার মাঠ ও আশপাশের জমে থাকা পানি এবং বর্জ্য পরিষ্কার করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস ও সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
​উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি প্রকাশ ও দিকনির্দেশনা প্রদান করেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষক জিয়া হায়দার এবং ক্রীড়া শিক্ষক জামাল হাওলাদার।
​এছাড়াও নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব ও সাধারণ শিক্ষার্থীরা এ অভিযানে সরাসরি অংশ নেন। এতে উপস্থিত ছিলেন:
​নাঈম আহমেদ হিমেল, সভাপতি, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল।
​রাতুল গাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল।
​জুবায়ের তালুকদার, সিনিয়র সহ-সভাপতি, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল।
​রাতুল শিকদার, সাংগঠনিক সম্পাদক, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল।
​অভিযানকালে ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন গড়ে তুলতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা বদ্ধপরিকর। কেন্দ্রীয় আহ্বানের অংশ হিসেবে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার এই উদ্যোগ অব্যাহত থাকবে। এতে কলেজের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin