শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

ঝালকাঠিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩১ Time View

রিপোর্ট : ইমাম বিমান 

ঝালকাঠিতে অপতথ্য ও গুজবের বিস্তৃতি রুখতে এবং তথ্য প্রকাশে গোপনীয়তা দূর করে, জনগণের সকল ন্যায্য সেবা ও অধিকার প্রাপ্তির পথ সুগম করতে সকলকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানোর মাধ্যমে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ঝালকাঠি জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি ‘র যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান বক্তারা। 

ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা প্রশাসক মো: মমিন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো: শাহাদাৎ হোসেন। সনাক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত’র স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

সভায় সচেতন নাগরিক কমিটি সনাক’র পক্ষ থেকে জানানো হয়, ‘অবাধ তথ্য প্রবাহের লক্ষ্যে সরকার অনলাইনভিত্তিক জাতীয় তথ্য ভাণ্ডার তৈরি এবং ওয়েব পোর্টালের মাধ্যমে তথ্য প্রকাশের ব্যবস্থাসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। ওয়েব পোর্টালের মাধ্যমে জনগণের প্রয়োজনীয় তথ্যের সুফল পাওয়ার ক্ষেত্রে তথ্য হালনাগাদসহ জনসচেতনার লক্ষ্যে কার্যকর প্রচারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্যকর তথ্য প্রকাশ ও প্রচার ব্যবস্থা অনিয়ম ও দুর্নীতি হ্রাস করার মাধ্যমে জনগণের হয়রানি প্রতিরোধসহ সেবাখাতসমূহে সুশাসন নিশ্চিত করতে পারে। এ লক্ষ্যে জাতীয় তথ্য বাতায়নের অন্তর্ভুক্ত ঝালকাঠি জেলা প্রশাসনের ওয়েবপোর্টালের (http://www.jhalakathi.gov.bd) অধীনে মোট ৬৭টি প্রতিষ্ঠানের পোর্টালের পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করা হয়।

ওয়েবপোর্টালের মাধ্যমে জনগণের প্রয়োজনীয় তথ্যের সুফল পাওয়ার ক্ষেত্রে তথ্য হালনাগাদসহ জনসচেতনার লক্ষ্যে সভায় জেলা তথ্য বাতায়ন হালনাগাদের বিষয়ে সনাকের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট ৭টি সুপারিশ করা হয়। ‘ওয়েবপোর্টাল পর্যবেক্ষণ-২০২৬’ শিরোনামে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পর্যবেক্ষণ প্রতিবেদনটি উপস্থাপন করেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমান।

প্রতিবেদনে জেলা তথ্য বাতায়নের অধীন ৬৭টি প্রতিষ্ঠানের পোর্টালের সর্বসাধারণের জন্য প্রয়োজনীয় ৭টি বিষয়ের হালনাগাদের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। নোটিশবোর্ড, খবর, অফিস প্রধানের তথ্য, কর্মকর্তা/কর্মচারীর তথ্য, সেবাসমূহের তথ্য, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (Designated Officer-DO) ও যোগাযোগ সংক্রান্ত তথ্য- এসকল সাধারণ তথ্যগুলো পর্যবেক্ষণের আওতাভুক্ত হয়েছে। প্রতিবেদনে ২০২৫ সালের স্টাডি ও ২০২৬ সালে ফলো-আপ স্টাডির তুলনামূলক চিত্র তুলে ধরা হয়।

ওয়েব পোর্টালগুলোর হালনাগাদ তথ্য নিশ্চিত করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা এবং শতভাগ হালনাগাদ করার নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক মো: মমিন উদ্দিন। এ সময় তিনি তার বক্তব্যে “পরবর্তী মাসিক জেলা উন্নয়ন সমন্বয় সভায় সকল দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে এবং সকল দপ্তরের ওয়েবপোর্টাল শতভাগ হালনাগাদ করার উদ্যোগ গ্রহণ করা হবে। এর পূর্বে দ্রুততম সময়ের মধ্যে তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ জেলা কমিটির সভা আয়োজন করা হবে বলে জানিয়েছেন।” এ সময় জেলা প্রশাসক আরো বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় সত্যকে সত্য না বলে, সত্যকে মিথ্যার সংমিশ্রণে অপতথ্য ছড়ানোর মাধ্যমে ব্যক্তি বা রাজনৈতিক দলকে বিভিন্নভাবে টার্গেট করে সাইবার আক্রমণ হয়, এর কারণে কিন্তু তথ্যের অবাধ প্রবাহ হুমকির মুখে পড়ে।’

বিশেষ অতিথির বক্তব্যে ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, ‘তথ্য অধিকারের বিষয়টি বেশি জানা প্রয়োজন সাধারণ জনগণের। তাই শুধুমাত্র এই ছোট পরিসরে আলোচনা সভার মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের জন্য ব্যাপকভাবে প্রচারণা চালাতে হবে। তথ্য বিভ্রাট মোকাবেলায় ভুয়া তথ্য খণ্ডনের পাশাপাশি নির্ভরযোগ্য ও যাচাইযোগ্য তথ্যের সহজপ্রাপ্যতার অভাব এবং সরকারি সেবাখাত ও অন্যান্য জনস্বার্থসংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বপ্রণোদিত তথ্য প্রকাশের ঘাটতি কমাতে হবে।’

 

দিবসটি উপলক্ষ্যে টিআইবি থেকে প্রকাশিত ধারণাপত্র উপস্থাপন করেন সনাক সদস্য ও ঝালকাঠি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো: বজলুর রশিদ। এছাড়া পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে বিস্তারিত বিষয় উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা। উক্ত সভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ, সেচ্ছাসেবক, সনাক-ইয়েস-এসিজি সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin