শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :-
মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান স্বপ্ন একটাই আধুনিক বাটাজোর উন্নয়ন, সেবা ও জনকল্যাণের প্রত্যয়ে মজিবরের গনসংযোগ জাতীয় সম্মাননায় ভূষিত ঝালকাঠির তরুণ সংগঠক আরিফুর রহমান ময়মনসিংহ সদরে ১৩১ পূজা মন্ডপে চালের ডিও বিতরণ করলেন এমপি ওয়াহাব আকন্দ ফেসবুকে ভাইরাল দল পা-গল সুন্দরগঞ্জের আবু বকর।। প্রধানমন্ত্রীর সাথে দেখা করার হাল ছাড়েনি ভাঙ্গুড়ায় টিসিবির ১হাজার ২২৮টি কার্ডের টিসিবি পণ্য বিতরণ

মহেশপুরে পুলিশের তৎপরতায় ২ মাদ-কসেবী গ্রে-ফতার: মোবাইল কোর্টে কা-রাদণ্ড প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ Time View

শহিদুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

ঝিনাইদহ জেলার মহেশপুর থানা পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে মাদকদ্রব্য সেবন ও জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ০২ (দুই) জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) হাজির করা হলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, মহেশপুর সাজা প্রদান করেন।

ঘটনার বিবরণ ও সাজাপ্রাপ্তদের তথ্য:

গত ২৮/০৯/২০২৬ খ্রিঃ তারিখে মহেশপুর থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক সেবন ও শান্তিশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অপরাধে হাতেনাতে দুইজনকে গ্রেফতার করে।

১. মোঃ লাল চান (২৫), পিতা- আতিয়ার রহমান, সাং- ভালাইপুর (ভালাইশ্বর), থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ। তাকে মাদকদ্রব্য (গাঁজা) সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ ধারায় ০৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় (মামলা নং: মহেশ মিস ৯৭/২৬)।

২. মোঃ শাহরিয়ার নাফিজ (২১), পিতা- আব্দুল জাব্বার, মাতা- সাজেদা খাতুন, সাং- যাদবপুর, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ। তাকে মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) সেবনের অপরাধে একই আইনের ৩৬(৫) ধারায় ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় (মামলা নং: মহেশ মিস ৯৮/২৬)।

অভিযানকালে আসামিদের হেফাজত থেকে মাদকদ্রব্য (গাঁজা ও ইয়াবা ট্যাবলেট) আলামত হিসেবে জব্দ করা হয়। মোবাইল কোর্টের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, মহেশপুর (মোঃ সাজ্জাদ হোসেন) উক্ত সাজা পরোয়ানা জারি করেন। সাজাপ্রাপ্ত আসামিদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ঝিনাইদহ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজাদ রহমান জানান, মহেশপুর থানা এলাকায় মাদক নির্মূল, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin