শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :-
সিংড়ায় চৌগ্রাম ইউপি চেয়ারম্যান প্রার্থী আমিনুর এর নির্বাচনী গণসংযোগ কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বাবুগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ওরিয়েন্টেশন ও অভিভাবক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৮ Time View

কে এম সোহেব জুয়েল ঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের সভাপতি জনাব মো. সিদ্দিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. নজরুল ইসলাম, প্রধান উপদেষ্টা, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ ও বীরশ্রেষ্ঠের চাচাতো ভাই এবং জনাব মো. এবায়েদুল হক (শাহীন), প্রতিষ্ঠাতা, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ ও অধ্যক্ষ, আগরপুর ডিগ্রি কলেজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মুহাম্মদ ইব্রাহীম খান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ।

অনুষ্ঠানে কলেজের নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়ম-শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষাজীবনের বিভিন্ন দিক সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের সুষ্ঠু ও সুন্দর শিক্ষাজীবন নিশ্চিত করতে অভিভাবকদের ভূমিকা এবং শিক্ষক-অভিভাবক সমন্বয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে কলেজের সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষকমণ্ডলী এবং বিভিন্ন স্তরের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও সততার সঙ্গে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের কলেজজীবনের আনুষ্ঠানিক যাত্রা আরও প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin