শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট খুলনার পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম শফিকুল আলম রুবেল এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর রোববার বিকালে কেন্দ্রের অডিটোরিয়ামে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. আজহার আলীর সভাপতিত্বে এবং বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবাশীষ মন্ডল, ড. গোলাম সাজেদ রিয়ার,
নূর-ই-রওশন, গোলাম মোস্তফা ও বৈজ্ঞানিক কর্মকর্তা ফাল্গুনী বিশ্বাস। বক্তব্য রাখেন হিসাব রক্ষক শাহিনুর রহমান, ক্ষেত্র সহকারী আব্দুল মতিন, মাসুদুর রহমান, সুকেশ বিশ্বাস, কেয়ারটেকার হাশেম আলী, কামরুল ইসলাম, মাওলানা রইসুল ইসলাম, আব্দুল আজিজ ও আহসান হাবিব। অনুষ্ঠানে কেন্দ্রের অন্যান্য সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম শফিকুল আলম রুবেল কে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য একেএম শফিকুল আলম রুবেল ২০১৬ সাল থেকে লোনাপানি কেন্দ্রে কর্মরত ছিলেন। তাকে ইনস্টিটিউটের ময়মনসিংহ স্বাদুপানি কেন্দ্রে বদলি করা হয়েছে। অনুষ্ঠানে কেন্দ্র প্রধান ড. আজহার আলী বলেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম শফিকুল আলম রুবেল দীর্ঘ ১০ বছরের ও বেশি সময় অত্র কেন্দ্রে কর্মরত ছিলেন। কেন্দ্রের গবেষণা কার্যক্রমে তার অনেক অবদান রয়েছে। এখানকার অভিজ্ঞতা পরবর্তী কর্মস্থলের কাজকে সহজ এবং সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে তিনি বিদায়ী এ বিজ্ঞানীর কর্মময় জীবনের সাফল্য কামনা করেন।

প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা,খুলনা।
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin