শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

মহেশপুরে থানা পুলিশের অভিযানে ইয়াবাসেবী আটক: মোবাইল কোর্টে ৩ মাসের কা-রাদণ্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ Time View

শহিদুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

ঝিনাইদহ জেলার মহেশপুর থানা পুলিশ কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে মাদক সেবন ও জনসাধারণের অশান্তি সৃষ্টির অপরাধে মোঃ উজ্জ্বল হোসেন (৩৪) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্টে তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখে মহেশপুর থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর ইউনিয়নের বলিভদ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় প্রকাশ্যে মাদকদ্রব্য (ইয়াবা) সেবন ও এলাকায় অশান্তি সৃষ্টির অপরাধে বলিভদ্রপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মোঃ উজ্জ্বল হোসেনকে আটক করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ হোসেন-এর মোবাইল কোর্টে হাজির করা হলে, তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৬ ধারায় দোষী সাব্যস্ত করে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন (মামলা নং: মহেশ মিস ৯৬/২৬)। দণ্ডপ্রাপ্ত আসামিকে সাজা পরোয়ানামূলে ঝিনাইদহ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজাদ রহমান জানান, মহেশপুর থানা এলাকাকে মাদক মুক্ত রাখা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরণের বিশেষ অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।

শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin