শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

আশুলিয়ায় স-ন্ত্রাসী হা-মলার শি-কার সাংবাদিক সোহরাব হোসেন ওরফে সৌরভ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬২ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় হামলার শিকার হয়েছেন সাংবাদিক সোহরাব হোসেন ওরফে সৌরভ। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে চিকিৎসা নেওয়ার পর আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে জামগড়া ছয়তলা এলাকায় কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে এনামুল হক, মো. শেখ ওয়াসিম ইকবালসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিকতার পাশাপাশি সোহরাব হোসেন ওরফে সৌরভ একটি ব্যবসা পরিচালনা করেন। সম্প্রতি ব্যবসার বিষয়ে তার কাছে চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তার ওপর হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা লোহার রড দিয়ে তার মাথা ও হাতে আঘাত করেন। হামলা থেকে আত্মরক্ষার চেষ্টা এবং সাহায্যের জন্য মোবাইল ফোন বের করলে সেটিও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। পরে তার কাছে থাকা ব্যবসার কাজে ব্যবহারের নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে হত্যার পর লাশ গুম করে ফেলার হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করেন সাংবাদিক সোহরাব হোসেন। হামলায় আহত সোহরাব হোসেন চিকিৎসা নেওয়ার পর বিষয়টি জানিয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে জানতে বিবাদীদের সাথে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকুক, তদন্তে প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin