রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল

সরিকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে কামাল হোসেন বিপ্লবের জনপ্রিয়তা শীর্ষে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১৭ Time View

কে এম সোহেব জুয়েল :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলার ৭ নং সরিকল ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহাবায়ক কামাল হোসেন বিপ্লব ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করছেন। তাঁর গণসংযোগের বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রার্থিতা ঘোষণার পর থেকে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, উঠান বৈঠক ও কুশল বিনিময় করছেন। এ সময় কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা শুনছেন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন।
কামাল হোসেন বিপ্লব বলেন, সরিকল ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। নির্বাচিত হলে গ্রামীণ রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, কৃষকদের সহায়তা এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি মাদকবিরোধী সামাজিক উদ্যোগ জোরদারের কথাও বলেন।
কামাল হোসেনের পরিবার দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত। তার পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন মিয়া বিএনপির শাসন আমলে গ্রাম সরকার হিসাবে দায়িত্ব পালন করে ছিলেন বলে জানিয়েছেন তিনি। বাবার রাজনৈতিক আদর্শ ও মুল্যবোধ থেকেই তিনি রাজনিতিতে যুক্ত হন। কামাল হোসেন বিপ্লব বলেন, রাজনীতি করতে গিয়ে তিনি এ যাবত কাল পর্যন্ত ১৩ টি মামলা মুখোমুখি হতে হয়েছিল এবং ৫ বার কারা ভোগ করে ছিলেন তিনি।

পারিবারিক রাজনৈতিক পটভূমির পাশাপাশি কামাল হোসেন বিপ্লব নিজেও স্থানীয় দলীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তিনি আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

তবে নির্বাচনে বিভিন্ন সম্ভাব্য প্রার্থীর তৎপরতা ইতোমধ্যে শুরু হয়েছে। সাম্প্রতিক স্থানীয় সংবাদ প্রতিবেদননগুলোতেও সরিকল ইউনিয়নে একাধিক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগের খবর প্রকাশিত হলেও শীর্ষে রয়েছেন রনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin