শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :-
মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান স্বপ্ন একটাই আধুনিক বাটাজোর উন্নয়ন, সেবা ও জনকল্যাণের প্রত্যয়ে মজিবরের গনসংযোগ জাতীয় সম্মাননায় ভূষিত ঝালকাঠির তরুণ সংগঠক আরিফুর রহমান ময়মনসিংহ সদরে ১৩১ পূজা মন্ডপে চালের ডিও বিতরণ করলেন এমপি ওয়াহাব আকন্দ ফেসবুকে ভাইরাল দল পা-গল সুন্দরগঞ্জের আবু বকর।। প্রধানমন্ত্রীর সাথে দেখা করার হাল ছাড়েনি ভাঙ্গুড়ায় টিসিবির ১হাজার ২২৮টি কার্ডের টিসিবি পণ্য বিতরণ

মহেশপুর থানা পুলিশের অভি-যানে ৩টি সিআর ওয়ারেন্টভুক্ত ৩ জন আসামি গ্রে-ফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ Time View

শহিদুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় মহেশপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং গ্রেফতারি পরোয়ানা তামিল লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ (তিন) জন সিআর ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে মহেশপুর থানা ও দত্তনগর পুলিশ ক্যাম্পে কর্মরত এএসআই (নিঃ) সোহরাব হোসেন, এএসআই (নিঃ) মোঃ সাহিদুর রহমান এবং এএসআই (নিঃ) তরিকুল ইসলাম সংগীয় ফোর্সসহ সঙ্গীয় এলাকার বিভিন্ন স্থানে এক যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযানে যশোর কোতোয়ালী থানার সিআর মামলা নং- ১৫১৬/২৫ এর ওয়ারেন্টভুক্ত আসামি মোছাঃ নাজমা খাতুন (স্বামী- মোঃ মাসুদ হোসেন, সাং- বলফিল্ড বজরাপুর), মহেশপুর থানার সিআর মামলা নং- ৪৭৪/২৫ এর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ হোসেন আলী (পিতা- মৃত ছবেদ আলী, সাং- যাদবপুর দোহেরপাড়া) এবং কালীগঞ্জ থানার সিআর মামলা নং- ১০৩২/২৫ এর ওয়ারেন্টভুক্ত আসামি ফারুক হোসেন (পিতা- মোঃ মমিনুর রহমান, সাং- ভোলাভাংগা দক্ষিণ পাড়া)-কে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজাদ রহমান জানান, মহেশপুর থানা এলাকায় অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং পরোয়ানা তামিল নিশ্চিতে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin