
গোদাগাড়ী ( রাজশাহী ) উপজেলা সংবাদদাতাঃ রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসিমুল ইসলামকে ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়। তিনি গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের তথ্য অনুযায়ী, নাসিমুল ইসলামের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা রয়েছে। পুলিশের অধিযাচনের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে বলে জানান দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই তুহিন মিয়া।
জানা গেছে, ২০২৪ সালের ৬ ডিসেম্বর দায়ের করা ওই মামলায় হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় তিনি ওই মামলায় জামিনে ছিলেন, নিয়মত হাজিরা দিতেন।
মোঃ হায়দার আলী
রাজশাহী।