রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল

পঞ্চগড়ে দেশবিরোধী ষ-ড়যন্ত্রের প্র-তিবাদে বিএনপির বিক্ষো-ভ; ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুপুরে পঞ্চগড় শহরের সোনালী ব্যাংকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেন, বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। তিনি দলের নেতাকর্মীদের সংগঠিত থেকে যেকোনো অপচেষ্টা মোকাবিলার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ সাম্য, মানবিকতা ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এ সময় একটি মহল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। তবে জনগণের সমর্থন ও দলীয় ঐক্যের মাধ্যমে এসব অপচেষ্টা ব্যর্থ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। ঐক্যবদ্ধ থাকলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব বলেও উল্লেখ করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম এবং পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।
এসময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, অ্যাডভোকেট আদম সুফিসহ জেলা বিএনপি, পাঁচ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আয়োজকদের দাবি, মিছিলে পঞ্চগড়ের পাঁচ উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় দুই হাজার নেতাকর্মী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin