
নীলফামারী প্রতিনিধিঃ
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নীলফামারী পৌর শ্রমিক দলের সভাপতি আরমান হককে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, নীলফামারী জেলা শাখার সভাপতি নুর আলম এবং সাধারণ সম্পাদক জামিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অদ্য ২৭ সেপ্টেম্বর রোজ রোববার থেকে দলের কোনো বিষয়ে আরমান হকের সাথে যোগাযোগ না করার জন্য সংশ্লিষ্ট নীলফামারী পৌর বিএনপি শ্রমিক দলের সকল কর্মীদের বিশেষভাবে অনুরোধ করেছেন ।
নীলফামারী প্রতিনিধি।।