শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :-
শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান স্বপ্ন একটাই আধুনিক বাটাজোর উন্নয়ন, সেবা ও জনকল্যাণের প্রত্যয়ে মজিবরের গনসংযোগ জাতীয় সম্মাননায় ভূষিত ঝালকাঠির তরুণ সংগঠক আরিফুর রহমান ময়মনসিংহ সদরে ১৩১ পূজা মন্ডপে চালের ডিও বিতরণ করলেন এমপি ওয়াহাব আকন্দ ফেসবুকে ভাইরাল দল পা-গল সুন্দরগঞ্জের আবু বকর।। প্রধানমন্ত্রীর সাথে দেখা করার হাল ছাড়েনি

আগামীতে গ্রামীণ জনপদে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ব্যবহার করা হবে-পরিবেশ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

মোংলা প্রতিনিধি।।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীতে গ্রামীণ জনপদে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ব্যবহার করা হবে। ইটের উৎপাদন ও ব্যবহার কমিয়ে ব্লকের ব্যবহার বাড়াতে হবে। আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিই, আবার নামাজ/এবাদতও করি, দুর্নীতি করলে নামাজ কোন কাজে আসবেনা। সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার করা হচ্ছে। যে এলাকায় বিষ দস্যু ধরা পড়বে সেই এলাকার বন কর্মকর্তাকে জবাবদিহি করতে হবে। বিষ দিয়ে মাছ শিকারের মত জঘন্য কাজ পৃথিবীতে আর দ্বিতীয়ত নেই। যারা এ অপকর্ম করবে তাদের উপর গজব পড়বে। বন্যপ্রাণী হত্যা থেকে সবাই সরে আসতে হবে। তিনি আরো বলেন, এবার প্রথম দুবলার চরের জেলেদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ভাসমান হাসপাতাল ও ওয়াটার এম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, পলিথিন ও প্লাস্টিক বর্জন করতে হবে। এ দিয়ে শরীরে ক্যান্সারের জীবাণু ঢুকছে। সুন্দরবন ও মানুষ এতে মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে।

রবিবার বিকেলে মোংলায় উপজেলা পরিষদ মিলনায়তনে হতদরিদ্র মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, উপজেলা বিএনপি সভাপতি আঃ মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী নাবিদুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ইশরত জাহান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin