শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :-
মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান স্বপ্ন একটাই আধুনিক বাটাজোর উন্নয়ন, সেবা ও জনকল্যাণের প্রত্যয়ে মজিবরের গনসংযোগ জাতীয় সম্মাননায় ভূষিত ঝালকাঠির তরুণ সংগঠক আরিফুর রহমান ময়মনসিংহ সদরে ১৩১ পূজা মন্ডপে চালের ডিও বিতরণ করলেন এমপি ওয়াহাব আকন্দ ফেসবুকে ভাইরাল দল পা-গল সুন্দরগঞ্জের আবু বকর।। প্রধানমন্ত্রীর সাথে দেখা করার হাল ছাড়েনি ভাঙ্গুড়ায় টিসিবির ১হাজার ২২৮টি কার্ডের টিসিবি পণ্য বিতরণ

কেক কেটে বিএমজেপির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন *অধিকার রক্ষা ও বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪২ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) নয় বছর পেরিয়ে ১০ম বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইন্দিরা রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ঢাকায় অবস্থানরত দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন জেলা ও দেশের বাইরে অবস্থানরত সাংগঠনিক নেতৃবৃন্দ ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকৃতি কুমার মন্ডল বলেন, ২০১৭ সালে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বিএমজেপির যাত্রা শুরু হয়। নানা চড়াই-উতরাই পেরিয়ে নেতাকর্মীদের ত্যাগ ও ভালোবাসার মাধ্যমে দলটি আজ একটি সুদৃঢ় অবস্থানে পৌঁছেছে।

দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মিডিয়া কমিটির আহ্বায়ক আর.কে মন্ডল রবিন বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। এর মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়সহ নির্যাতিত, নিপীড়িত, শোষিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামকে আরও বেগবান করতে হবে।

তিনি দেশ-বিদেশে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনস্বার্থে এবং ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় দলের মহাসচিব দিলীপ কুমার দাস, কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার প্রবীর গোপাল রায়, অজিত চৌধুরী, তরুণ ঘোষ, মিডিয়া সম্পাদক পিনাক্ষী চৌধুরী, দপ্তর সম্পাদক সঞ্জয় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, জগদীশ চন্দ্র বর্মন, শাহাবুদ্দিন মাহতাবসহ কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় দলের যুব, ছাত্র ও নারী পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin