শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :-
মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান স্বপ্ন একটাই আধুনিক বাটাজোর উন্নয়ন, সেবা ও জনকল্যাণের প্রত্যয়ে মজিবরের গনসংযোগ জাতীয় সম্মাননায় ভূষিত ঝালকাঠির তরুণ সংগঠক আরিফুর রহমান ময়মনসিংহ সদরে ১৩১ পূজা মন্ডপে চালের ডিও বিতরণ করলেন এমপি ওয়াহাব আকন্দ ফেসবুকে ভাইরাল দল পা-গল সুন্দরগঞ্জের আবু বকর।। প্রধানমন্ত্রীর সাথে দেখা করার হাল ছাড়েনি ভাঙ্গুড়ায় টিসিবির ১হাজার ২২৮টি কার্ডের টিসিবি পণ্য বিতরণ

কিশোর গ্য-াং, মা-দক ও আগাছা নি-র্মূলে আপোষ নেই- ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম কিবরিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

তরিকুল ইসলাম তরুন | কুমিল্লা

কুমিল্লা সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডকে কিশোর গ্যাং, মাদক ও পরিবেশদূষণমুক্ত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন কাউন্সিলর গোলাম কিবরিয়া। তিনি বলেছেন, জনসচেতনতা ও গণপ্রতিরোধ গড়ে তুলেই কিশোর গ্যাং, মাদকসেবী এবং মাদক বিক্রেতাদের প্রতিহত করতে হবে।

গোলাম কিবরিয়া বলেন, “মাদকের বিরুদ্ধে কোনো আপোষ নেই। তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় বাসিন্দাদের একসঙ্গে কাজ করতে হবে। জনগণ সোচ্চার হলে মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করা সম্ভব।”

তিনি স্থানীয় বাসিন্দাদের নিয়ে গোমতী নদীর দুই পাড়ের বেড়িবাঁধ এলাকার ফুটপাত দখলমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রম পরিচালনা করছেন। দীর্ঘদিনের আগাছা অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং পথচারীদের চলাচলের উপযোগী করে ফুটপাত সংস্কারের উদ্যোগ ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে।

কাউন্সিলরের মতে, এ উদ্যোগের ফলে পথচারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে হাঁটাচলার সুযোগ সৃষ্টি হবে, পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং আগাছা ও অপরিচ্ছন্ন স্থান ধ্বংস হওয়ায় ডেঙ্গুবাহী এডিস এসমমশার আবাসস্থলও কমে আসবে।

স্থানীয় বাসিন্দারা জানান, নিয়মিত পরিচ্ছন্নতা ও দখলমুক্ত অভিযান অব্যাহত থাকলে গোমতী নদীর তীর আরও মনোরম ও জনবান্ধব হয়ে উঠবে।এসময় উপস্থিত ছিলেন জামাত সভাপতি আমান উল্লা আমান,মোস্তফা জামান,আলমগীর সহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin