শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :-
সিংড়ায় চৌগ্রাম ইউপি চেয়ারম্যান প্রার্থী আমিনুর এর নির্বাচনী গণসংযোগ কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

রায়গঞ্জে প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ শনিবার রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। একই সাথে এলাকার গরিব ও দুস্থ মানুষের সুরক্ষায় তাঁদের মাঝে ৩০টি মশারি বিতরণ করা হয়।উক্ত কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল খালেক পাটোয়ারী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। নিজেদের আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি রাতে ও দিনে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে।” অনুষ্ঠানে স্থানীয় গরিব ও দুস্থ ৩০টি পরিবারের মাঝে মশারি তুলে দেন।অভিযানে অন্যান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন:
২নং সোনাখাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল জব্বার মিয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম জিন্না, সাবেক সহ-সভাপতি রামকৃষ্ণ গুন, ইউপি সদস্য মোঃ আব্দুল আলীম শেখ, রফিকুল ইসলাম, রঞ্জিত কুমার মাহাতো, সুরেশ কুমার মাহাতো,এছাড়াও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ এই পরিচ্ছন্নতা অভিযান ও বিতরণ কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা জমে থাকা পানি অপসারণ, নিয়মিত ড্রেন পরিষ্কার রাখা এবং ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin