
শহিদুল ইসলাম,
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
আসছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গন-সংযোগে ব্যস্ত ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৭ নং কাজিরবেড় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও গণমানুষের নেতা- চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মশিয়ার রহমান।
ইউপির ৯ ওয়ার্ডের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে জনসংযোগ চলাকালীন সময়ে ইউনিয়নের সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী নিজেস্ব অর্থায়নে বিভিন্ন ভাঙ্গাচোরা কাঁচা রাস্তায় লক্ষ লক্ষ টাকার ইট বালু ও ইটের ঘ্যাস দিয়ে মানুষ ও যান চলাচলের ব্যবস্থা করে যাচ্ছেন।
এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগত অর্থ প্রদান করা সহ বিভিন্ন ধরণের সামাজিক বিষয়ে সহযোগিতা করে থাকেন। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মশিয়ার রহমান এধরনের জনবান্ধব কাজ কর্ম করায় ইতি মধ্যে জনগনের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে । এলাকার একাধিক জনগন জানান মশিয়ার রহমান দীর্ঘদিন ধরে এই কাজীরবেড় ইউপির বিএনপির সহ সভাপতির দ্বায়িত্ব পালন করা সহ দলীয় কার্যক্রম চালিয়ে আসছে। সেই হিসাবে দল যদি তাকে মনোনিত করেন তাহলে তিনি নিশ্চিত জয় যুক্ত হবেন।
এসয়ম ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার এনামুল হক, উপজেলা বিএনপির উপদেষ্টা জিন্নাত আলী মাস্টার, উপজেলা বিএনপির সদস্য আকবর আলি, বিএনপি নেতা, আনোয়ার হোসেন, শরিফ উদ্দিন, যুবদল নেতা সাইফুল ইসলাম, মেম্বর অলিয়ার রহমান সহ ইউনিয়নের অধিকাংশ নেতাকর্মীদের সাথে আলাপ কালে তাঁহারা জানান, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, মশিয়ার রহমান দীর্ঘদিন যাবত ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্বে আছেন। ইতিমধ্যে তিনি ইউনিয়নের ৯ টি ওয়ার্ড-এর বিভিন্ন রাস্তার খানাখন্দ সংস্কারে নিজের অর্থয়ানে নিজের ভাটার ইট দিয়ে সংস্কার করে দিচ্ছেন। এছাড়া তিনি এলাকার উন্নয়নে সর্বাবস্থায় মসজিদ, মাদ্রাসা, মক্তব্য ও অসহায় মানুষের কল্যাণে আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন। তিনি বিএনপি'র দুঃসময়ে মামলা- হামলার ভয়কে উপেক্ষা করে, নেতাকর্মীদের সাথে নিয়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে বিএনপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে মাঠে ময়দানে ছিলেন। ফলে আগামী নির্বাচনে দলীয়ভাবে তাকে মনোনয়ন দিলে দলমত নির্বিশেষে আমরা সকলেই তাঁকে নির্বাচিত করে বিএনপি'র হাতকে শক্তিশালী করতে পারবো ইনশাল্লাহ। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মশিউর রহমানের সাথে আলাপকালে তিনি বলেন, আমি কোন নেতা নয়, আমি আপনাদের খাদেম মাত্র। আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে,ইউনিয়নের সার্বিক উন্নয়নে সাঠিকভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ।
শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।।