শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :-
উল্লাপাড়ায় পাড়া-মহল্লায়ও জমে উঠেছে দুর্গাপূজার মহাসপ্তমী সিংড়ায় চৌগ্রাম ইউপি চেয়ারম্যান প্রার্থী আমিনুর এর নির্বাচনী গণসংযোগ কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃ-ত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ Time View

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে ওঠার সময় পা পিচলে পড়ে রাবেয়া খাতুন (৩৭) নামে এক যাত্রীর মৃ’ত্যু হয়েছে। শনিবার সকাল ৮ টার দিকে মোবারকগঞ্জ রেল স্টেশনে এ ঘটনা ঘটে। রাবেয়া খাতুন রাজধানী ঢাকার খিলক্ষেত জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে।
স্বজনরা জানায়, গত দুই দিন আগে কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া এলাকায় বোনের বাড়িতে বেড়াতে আসে রাবেয়া। আজ সকালে ট্রেনে ঢাকায় ফিরতে বাড়ি থেকে রওনা হন। তার ৮ ও ১৪ বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে।প্রত্যক্ষদর্শী সেলিমা রহমান বলেন, ওই নারীকে বারবার নি’ষেধ করেছিলাম ছেড়ে যাওয়া কপোতাক্ষ ট্রেনে উঠতে। কিন্তু সে নিষেধ না শুনে ট্রেনে উঠতে গিয়ে পড়ে যায়। স্টেশনের অনেকেই তাকে নিষেধ করেছিল। কিন্তু সে নিশেধ শোনেনি।মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন বলেন, শনিবার সকালে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে রাজশাহী গামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে এক নারী যাত্রীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ট্রেনটি স্টেশন থেকে চলতে শুরু করলে ওই নারী চলন্ত ট্রেনে উঠার চেষ্টা করেন। আর এ কারণে এই দুর্ঘ’টনা ঘটে। স্টেশনের অনেকেই তাকে চলন্ত ট্রেনে উঠতে নিষেধ করেন। আমরা খুব দ্রুত তাকে উ’দ্ধা’র করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পথিমধ্যে তিনি মারা যান।কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুর রহমান বলেন, ট্রেনে ওই নারী দুই পা কাটা পড়েছিল। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এছাড়াও তার একটি হাত ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোরে রেফার করা হয়েছিল।

আতিকুর রহমান।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin