শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :-
মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান স্বপ্ন একটাই আধুনিক বাটাজোর উন্নয়ন, সেবা ও জনকল্যাণের প্রত্যয়ে মজিবরের গনসংযোগ জাতীয় সম্মাননায় ভূষিত ঝালকাঠির তরুণ সংগঠক আরিফুর রহমান ময়মনসিংহ সদরে ১৩১ পূজা মন্ডপে চালের ডিও বিতরণ করলেন এমপি ওয়াহাব আকন্দ ফেসবুকে ভাইরাল দল পা-গল সুন্দরগঞ্জের আবু বকর।। প্রধানমন্ত্রীর সাথে দেখা করার হাল ছাড়েনি ভাঙ্গুড়ায় টিসিবির ১হাজার ২২৮টি কার্ডের টিসিবি পণ্য বিতরণ

চারঘাট বাজারে জামায়াতের উদ্যোগে গ-ণসংযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজশাহীর চারঘাট বাজারে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চারঘাট চার রাস্তার মোড় থেকে এ কর্মসূচি শুরু হয়ে বাজারের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন দাবি ও কর্মসূচির কথা তুলে ধরেন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. নাজমুল হক।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. তরিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মো. সুফেল রানা, চারঘাট পৌরসভা জামায়াতের আমির মো. ইকবাল হোসেন, পৌর সেক্রেটারি মো. কবির হোসেন, উপজেলা শিবিরের সেক্রেটারি মো. ইখলাস হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের আমির-সেক্রেটারি ও স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নাজমুল হক বলেন, অবিলম্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে। জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন।
তিনি আরও বলেন, অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। জুলাই-আগস্টের শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের চেতনাকে বুকে ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অধ্যক্ষ নাজমুল হক বর্তমান সরকারের প্রতি আগামী দিনে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

গণসংযোগ কর্মসূচিতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিভিন্ন দাবি তুলে ধরেন এবং চারঘাট বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin