রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল

ডেঙ্গু প্রতি-রোধে সচেতনতার বার্তা ঘরে-ঘরে পৌছে দিতে সাইকেল নিয়ে মসিক প্রশাসক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।

ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে ময়মনসিংহে সচেতনতামূলক সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে.।

নগরবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দিতে শনিবার (২৬ শে সেপ্টেম্বর) সকাল ১০টায়
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে এই সাইকেল
র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চ-২ থেকে র‍্যালিটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে ময়মনসিংহ সিটি করপোরেশনের
(মসিক) প্রশাসক রোকুনুজ্জামান রুকন এর নেতৃত্বে সিটি করপোরেশনের কর্মকর্তা কর্মচারীগণ,স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা সাইকেল নিয়ে র‍্যালিতে অংশ নেন।

নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রায় ৬০০টি সাইকেল নিয়ে র‍্যালিতে অংশ নেন। শিক্ষার্থীদের পাশাপাশি বাউল শিল্পীরাও কর্মসূচিতে অংশ নেন। বাউল গানের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণের বিষয়ে নগরবাসীর মধ্যে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

র‍্যালিতে অংশ নিয়ে মসিক প্রশাসক রোকুনুজ্জামান রুকন নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড বহন করেন। র‍্যালির মাধ্যমে নগরবাসীকে বাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানানো হয়।

‘ডেঙ্গু বিস্তারের পূর্বেই প্রতিরোধ করুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বিশেষ করে বাসাবাড়ির ছাদ, বারান্দা, আঙিনা ও বিভিন্ন পাত্রে পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচিতে মসিক প্রশাসক রোকুনুজ্জামান রুকন বলেন, “আজকের এই সাইকেল র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন করা। সিটি কর্পোরেশন ফগার মেশিন, স্প্রে ও ওষুধের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করছে। কর্মকর্তা-কর্মচারীরা ছুটির দিনেও মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।”

তিনি আরও বলেন, “তবে সিটি কর্পোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। নিজের বাসার ছাদ, বাউন্ডারি দেয়ালের ভেতরের আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। সবাই সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করলেই ডেঙ্গুর ভয়াবহতা থেকে নগরবাসীকে রক্ষা করা সম্ভব।”

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগরবাসী নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখলে এবং কোথাও পানি জমতে না দিলে মশার বংশবিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।

সাইকেল র‍্যালিতে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে নগরীর বিভিন্ন সড়কে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সাইকেলে চড়ে মসিক প্রশাসকের অংশগ্রহণ কর্মসূচিতে ভিন্নমাত্রা যোগ করে। র‍্যালির মাধ্যমে নগরবাসীর কাছে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ববোধের বার্তা পৌঁছে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin