শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :-
শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান স্বপ্ন একটাই আধুনিক বাটাজোর উন্নয়ন, সেবা ও জনকল্যাণের প্রত্যয়ে মজিবরের গনসংযোগ জাতীয় সম্মাননায় ভূষিত ঝালকাঠির তরুণ সংগঠক আরিফুর রহমান ময়মনসিংহ সদরে ১৩১ পূজা মন্ডপে চালের ডিও বিতরণ করলেন এমপি ওয়াহাব আকন্দ ফেসবুকে ভাইরাল দল পা-গল সুন্দরগঞ্জের আবু বকর।। প্রধানমন্ত্রীর সাথে দেখা করার হাল ছাড়েনি

কুমিল্লা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের বিনা মূল্যে হার্ট চিকিৎসা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ Time View

তরিকুল ইসলাম তরুন,

গণমাধ্যমকর্মীদের পেশাগত ব্যস্ততার মাঝে নিজেদের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার সুযোগ করে দিতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেয় হার্ট কেয়ার ফাউন্ডেশন নামে সংগঠনটি। কুমিল্লা প্রেসক্লাবে সংগঠন টির উদ্যােগে
হার্টক্যাম্পে সাংবাদিকদের জন্য অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে হৃদরোগের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ বা ব্যবস্থাপত্র প্রদানের পাশাপাশি বিনামূল্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়।
 
ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসক দলের নেতৃত্বে ছিলেন হার্ট কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ। এতে চিকিৎসাসেবা প্রদানে আরও অংশ নেন বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ও সনোলজিস্ট ডাক্তার মল্লিকা বিশ্বাস সহ অনেকে।

 

এদিকে ফ্রি চিকিৎসা ক্যাম্প শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনায় সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরে হার্ট কেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ বলেন, সাংবাদিকরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে দেশ ও জাতির কল্যাণে সংবাদ সংগ্রহ করেন। প্রতিনিয়ত প্রচণ্ড মানসিক চাপ এবং অনিয়মিত জীবনযাপনের মধ্য দিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে তারা নিজেদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার সময় পান না। বিশ্ব হার্ট দিবসকে সামনে রেখে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তাদের হৃদরোগের ঝুঁকি কমাতে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। আমরা চাই, আমাদের ফ্রন্টলাইনার সাংবাদিক ভাইয়েরা সুস্থ হৃদযন্ত্র নিয়ে পেশাগত দায়িত্ব পালন করে যান।

 

এসময় সমাপনী বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে সহ-সভাপতি সাদিক হোসেন মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন হার্টকেয়ার ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. মল্লিকা বিশ্বাস, সাধারণ সম্পাদক ডা. গোলাম শাহজাহান, সদস্য ডাক্তার রেজাউল করিম, কোষাধক্ষ্য কমরেড আনোয়ার হোসেন, সাংবাদিক খায়রুল আহসান মানিক, ইনার হুইল ক্লাবের সভাপতি এডভোকেট তাসলিমা বেগম প্রমুখ।

 

ফ্রি হার্ট ক্যাম্পে ক্যাম্পে কুমিল্লা প্রেস ক্লাবের সদস্যরা বিনামূল্যে ইসিজি, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষাসহ হৃদরোগ সংক্রান্ত বিশেষায়িত চিকিৎসাসেবা গ্রহণ করেন।সাংবাদিকদের জন্য এমন মানবিক ও কল্যাণমুখী আয়োজন করায় হার্ট কেয়ার ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কুমিল্লা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। এরকম ব্যাতিক্রম চিকিৎসা চালু রাখলে সাংবাদিকদের জন্য সুবিধা হবে বলে একাধিক স্থানীয় সাংবাদিকরা ধন্যবাদ জানান কুমিল্লা প্রেসক্লাব কতৃপক্ষ কে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin