রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল

কবিতা ও সাহিত্য আলোকিত ও মননশীল সমাজ বিনির্মাণের অন্যতম শক্তি -জহির উদ্দিন স্বপন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৬ Time View

কে এম সোহেব জুয়েল ঃ
“কবির কলম এবং সাহিত্যিকের চিন্তা সমাজকে নতুনভাবে ভাবতে শেখায়। মানুষের মধ্যে মানবিকতা, সহমর্মিতা ও দেশপ্রেম জাগিয়ে তুলতে সাহিত্যের ভূমিকা অপরিসীম। তাই সাহিত্যচর্চাকে শুধু ব্যক্তিগত সৃজনশীলতা হিসেবে দেখলে হবে না; এটি একটি আলোকিত ও মননশীল সমাজ বিনির্মাণের অন্যতম শক্তি।”শুক্রবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজ ও বাংলা ভাষা-বাঙালী সংস্কৃতি সমাজের উদ্যোগে আয়োজিত কবি-সাহিত্যিকদের মিলন মেলা ও সম্মননা ক্রেস্ট প্রদান-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদ মর্যদায়) জহির উদ্দিন স্বপন এ কথা বলেন।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, “বর্তমান প্রজন্ম প্রযুক্তিনির্ভর জীবনে অভ্যস্ত হয়ে পড়ছে। এই সময়ে বই পড়ার অভ্যাস ও সাহিত্যচর্চাকে আরও বিস্তৃত করতে হবে। তরুণদের হাতে প্রযুক্তির পাশাপাশি বই তুলে দিতে হবে। কারণ জ্ঞান ও সৃজনশীলতার সমন্বয়েই গড়ে উঠবে আগামী দিনের মানবিক সমাজ।”
বাংলা ভাষা ও সাহিত্যের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন, “আমাদের ভাষা, সংস্কৃতি ও জাতীয় চেতনার বিকাশে কবি-সাহিত্যিকদের অবদান অনস্বীকার্য। তাঁদের লেখনী আমাদের শেকড়ের সঙ্গে যুক্ত করে এবং নিজেদের ইতিহাস ও ঐতিহ্যকে জানতে শেখায়।” সম্মাননা প্রদান প্রসঙ্গে মন্ত্রী বলেন, “যাঁরা দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চার মাধ্যমে সমাজ ও সংস্কৃতিতে অবদান রেখে চলেছেন, তাঁদের সম্মানিত করা আমাদের নৈতিক দায়িত্ব। একটি সম্মাননা একজন সৃষ্টিশীল মানুষকে যেমন অনুপ্রাণিত করে, তেমনি নতুন প্রজন্মের লেখকদেরও সাহিত্যের পথে এগিয়ে আসতে উৎসাহিত করে।”
চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতিও বাংলা ভাষা-বাঙালী সংস্কৃতি সমাজের উপদেষ্টা সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম, মোঃ মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) গৌরনদী, তারিক হাসান রাসেল, অফিসার ইনচার্জ (ওসি) গৌরনদী, মোঃ মিজানুর রহমান মুকুল, সদস্য সচিব, বরিশাল উত্তর জেলা বিএনপি, সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, আহবায়ক, বিএনপি গৌরনদী উপজেলা, আলহাজ্ব মোঃ আবুল হোসেন মিয়া, সাবেক আহবায়ক, বিএনপি গৌরনদী উপজেলা, জহীর সাজ্জাত হান্নান, সদস্য সচিব, উপজেলা বিএনপি গৌরনদী, মোঃ বদিউজ্জামান মিন্টু, সিনিয়র যুগ্ম আহবায়ক, উপজেলা বিএনপি গৌরনদী, মোঃ জাকির হোসেন, আহবায়ক পৌর বিএনপি গৌরনদী, শরীফ সফিকুর রহমান স্বপন, সদস্য সচিব, পৌর বিএনপি গৌরনদী, জনাব কামরুজ্জামান খোকন, সিনিয়র যুগ্ম আহবায়ক, পৌর বিএনপি, খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি গৌরনদী প্রেসক্লাব, জামাতের পৌর আমীর মোঃ হাফিজুর রহমান, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীমুল হক, মহিলা দলের নেত্রী তাসলিমা পারভীন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত অসংখ্য কবি ও সাহিত্যিক নিরলসভাবে সাহিত্যচর্চা করে যাচ্ছেন। তাঁদের সৃষ্টিকর্ম সংরক্ষণ, প্রকাশ ও পাঠকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। নিয়মিত সাহিত্য সম্মেলন, কবিতা পাঠ, সাহিত্য আড্ডা, পাঠচক্র ও লেখক সম্মাননার আয়োজন সাহিত্যাঙ্গনকে আরও সমৃদ্ধ করবে বলেও তাঁরা উল্লেখ করেন।
কবি-সাহিত্যিক সম্মেলন ও সাহিত্যচর্চায় বিশেষ অবদান রাখায় দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও লেখকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। সাহিত্য ও সংস্কৃতির বিকাশে অবদানের স্বীকৃতি হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে কবি-সাহিত্যিকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সম্মাননা পাওয়া সাহিত্যিকরা বলেন, এ স্বীকৃতি তাঁদের ভবিষ্যৎ সাহিত্যচর্চায় নতুন প্রেরণা জোগাবে। তাঁরা বাংলা ভাষা ও সাহিত্যের সমৃদ্ধির জন্য আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin