শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :-
মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান স্বপ্ন একটাই আধুনিক বাটাজোর উন্নয়ন, সেবা ও জনকল্যাণের প্রত্যয়ে মজিবরের গনসংযোগ জাতীয় সম্মাননায় ভূষিত ঝালকাঠির তরুণ সংগঠক আরিফুর রহমান ময়মনসিংহ সদরে ১৩১ পূজা মন্ডপে চালের ডিও বিতরণ করলেন এমপি ওয়াহাব আকন্দ ফেসবুকে ভাইরাল দল পা-গল সুন্দরগঞ্জের আবু বকর।। প্রধানমন্ত্রীর সাথে দেখা করার হাল ছাড়েনি ভাঙ্গুড়ায় টিসিবির ১হাজার ২২৮টি কার্ডের টিসিবি পণ্য বিতরণ

আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৩ Time View

কে এম সোহেব জুয়েল ঃ
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আড়িয়াল খাঁ নদীর বরিশালের গৌরনদী উপজেলার ভাঙ্গন কবলিত মিয়ার চর, কুড়ির চর, হোসনাবাদ, বোরাদী গরঙ্গল ও নদী থেকে প্রবহমান মোল্লার খাল এবং পালরদী খালের বিল্লগ্রাম এলাকা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদায়) সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
এ সময় তিনি ওই নদী ও খালের তীরে জড়ো হওয়া স্থানীয় হাজার হাজার জনতার উদ্দেশ্যে বক্তৃতাকালে নদী ও খালের ভাঙ্গন কবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ করে ভাঙ্গন ঠেকানোর আশ্বাস দেন।
স্থানীয়রা জানান অব্যাহত নদী ভাঙ্গন ও খাল ভাঙ্গনের ফলে ওই এলাকার শত শত পরিবার গৃহহীন ও সহায় সম্বলহীন হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছিন্নমূল জীবন যাপন করছে।
নদীর এই করালগ্রাসী ভাঙ্গন অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে ওই গ্রামগুলো বিলীন নদীগর্ভে হয়ে যাবে।
তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর স্থানীয় সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনে উদ্যোগে ভাঙ্গন কবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রথম ধাপে এখানে তিন কিলোমিটার এলাকা জুড়ে স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে।
ওই প্রকল্পের উদ্বোধন করে জহির উদ্দিন স্বপন বলেন, আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন, মোকাবেলা করে মিয়ার চরকে একটি স্থায়ী ভূখণ্ডের রূপ দিতে হবে। এরপর নদীর মিয়ারচর এলাকা থেকে মুলাদীর সীমান্তে যাতায়াতের জন্য একটি ফেরি সার্ভিস চালু করা হবে। ঢাকা থেকে সরাসরি বাস এই মিয়ার চরের উপর দিয়ে মুলাদীতে প্রবেশ করবে। এতে মুলাদী এলাকার জনগণের রাজধানী ঢাকার সাথে যাতায়াতের পথ সুগম হবে। এ কাজ করতে পারলে মিয়ার চর একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত হবে।
মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ওই রাজনৈতিক উপদেষ্টা শনিবার সকাল ১০টায় সরিকল ইউনিয়নের লাশঘাটা থেকে স্পিডবোর্ড নিয়ে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে বের হন। এ সময় তার সাথে ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃ মশিউর রহমান, বরিশালের নির্বাহী প্রকৌশলী মোঃ জাবেদ ইকবাল গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপি’র সভাপতি মোঃ জাকির হোসেন শরীফ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান শরীফ স্বপন প্রমূখ।
একই দিন দুপুরে উপদেষ্টা মিরার চর ও বিল্লগ্রাম এ পৃথক দুটি জনসভায় ও বক্তব্য রাখেন। ছাড়া তিনি মিয়ার চরের সরিকল ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, ও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সময় চিকিৎসকদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয় নিয়ে চিকিৎসকদের সাথে কথা বলেন। ##

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin