শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :-
সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল

ময়মনসিংহ সদরে নবাগত এসিল্যান্ড জাকারিয়া হোসেন এর যোগদান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
হয়রানীমুক্ত স্বচ্ছ ও দুর্ণীতিমুক্ত ভূমি সেবাকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার অঙ্গীকার নিয়ে ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার ( ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ জাকারিয়া হোসেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে তিনি সদরের বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা এর নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। এদিন বিদায়ী ও নবাগত সহকারী কমিশনার (ভূমি) এর বিদায়-বরণ সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বিদায়ী ও আগমনী শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। সদর উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেনকে ফুলেল শুভেচ্ছায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বরণ করার পরই উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদানেসহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেনকে উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও বরণ করে নেন।

নব যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মো: জাকারিয়া হোসেন ৪০তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য। ইতঃপূর্বে তিনি একই পদে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ও বালাগঞ্জ উপজেলায় কর্মরত ছিলেন।

গোয়াইনঘাট উপজেলায় দায়িত্ব পালনকালে তিনি উপজেলার পরগনা, পরগনা বাজার, লাঠি গ্রাম, বেড়াবিল, উত্তর প্রতাপপুর, দক্ষিণ প্রতাপপুর ও লুনী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারী
অসাধু চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে স্থানীয়দের মাঝে আলোড়ন সৃষ্টি করেন। সেই
অভিযানে তিনি ১০ জন আসামিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী নগদ ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করাসহ আরো ১৩ জন আসামিকে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছ থেকে মুচলেকা রেখে পরিবারের জিম্মায় ছেড়ে দেন। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ২৭টি অবৈধ ড্রেজার মেশিন (বোমা মেশিন ও লোকাল ড্রেজার) ঘটনাস্থলেই সম্পূর্ণভাবে পুড়িয়ে ও ভেঙে ধ্বংস করে আলোচনায় আসেন।

নবাগত সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন বলেন, সরকারি নিয়ম ও ধারাবাহিকতা অব্যাহত রেখে (ভূমি) অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামুলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে কাজ করে যাবেন। সে লক্ষে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin