শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :-
মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান স্বপ্ন একটাই আধুনিক বাটাজোর উন্নয়ন, সেবা ও জনকল্যাণের প্রত্যয়ে মজিবরের গনসংযোগ জাতীয় সম্মাননায় ভূষিত ঝালকাঠির তরুণ সংগঠক আরিফুর রহমান ময়মনসিংহ সদরে ১৩১ পূজা মন্ডপে চালের ডিও বিতরণ করলেন এমপি ওয়াহাব আকন্দ ফেসবুকে ভাইরাল দল পা-গল সুন্দরগঞ্জের আবু বকর।। প্রধানমন্ত্রীর সাথে দেখা করার হাল ছাড়েনি ভাঙ্গুড়ায় টিসিবির ১হাজার ২২৮টি কার্ডের টিসিবি পণ্য বিতরণ

যৌথ অ-ভিযানে এক কোটি ৩৫ লাখ টাকার কষ্টিপাথরের দুই মূর্তি উদ্ধার, আ-টক ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট স্টাফ রিপোর্টার।।

জয়পুরহাটের কালাই উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও পুলিশের যৌথ বিশেষ অভিযানে পাচারযোগ্য দুটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় সংঘবদ্ধ মূর্তি পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মূর্তি দুটির মোট ওজন ১৩৫ কেজি ৮৭০ গ্রাম এবং সদর দপ্তর বিজিবি নির্ধারিত সিজার মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ২০ বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র কয়েকটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি পার্শ্ববর্তী দেশে পাচারের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টায় কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন-সংলগ্ন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাকাহার ইউনিয়নের দইহারা গ্রামে বিজিবি ও পুলিশের যৌথ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন দইহারা গ্রামের আলিপ হোসেন (২২), সরজিনা আক্তার (৩০) ও জিড়াই গ্রামের এনামুল হক (৫০)।

বিজিবি জানায়, উদ্ধার করা মূর্তি দুটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধবিহার কর্তৃপক্ষের মাধ্যমে কষ্টিপাথর হিসেবে যাচাই করা হয়েছে। পরে জয়পুরহাট শহরে ডিজিটাল মাপনীতে ওজন নির্ধারণ করা হয়। এর মধ্যে বড় মূর্তিটির ওজন ১১৯ কেজি এবং ছোটটির ওজন ১৬ দশমিক ৮৭ কেজি।

উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তি ও আটক ব্যক্তিদের গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় প্রত্নসম্পদ ও ঐতিহ্যবাহী নিদর্শন পাচার রোধে তাদের যৌথ অভিযান অব্যাহত থাকব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin