শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :-
মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান স্বপ্ন একটাই আধুনিক বাটাজোর উন্নয়ন, সেবা ও জনকল্যাণের প্রত্যয়ে মজিবরের গনসংযোগ জাতীয় সম্মাননায় ভূষিত ঝালকাঠির তরুণ সংগঠক আরিফুর রহমান ময়মনসিংহ সদরে ১৩১ পূজা মন্ডপে চালের ডিও বিতরণ করলেন এমপি ওয়াহাব আকন্দ ফেসবুকে ভাইরাল দল পা-গল সুন্দরগঞ্জের আবু বকর।। প্রধানমন্ত্রীর সাথে দেখা করার হাল ছাড়েনি ভাঙ্গুড়ায় টিসিবির ১হাজার ২২৮টি কার্ডের টিসিবি পণ্য বিতরণ

ক্ষেতলালে ভালোবেসে বিয়ে স্বামীর ঘরে কিশোরীর ঝুলন্ত ম-রদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০০ Time View

জয়পুরহাট প্রতিনিধি।

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ভালোবেসে বিয়ের মাত্র এক বছর পর স্বামীর ঘর থেকে মিতু আক্তার (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার মামুদপুর ইউনিয়নের চৌতাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মিতু আক্তার একই গ্রামের দুলু মিয়ার মেয়ে। প্রায় এক বছর আগে তিনি একই গ্রামের শাহিনের ছেলে শুভ (১৯)-কে ভালোবেসে বিয়ে করেন বলে পরিবার জানিয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শুভ বাড়ির পাশের পুকুরে সেচ পাম্প চালাতে যান। রাত ১০টার দিকে স্বামী স্ত্রী দুজনেই সেচ পাম্প বন্ধ করে মিতু ও তার পাঁচ বছর বয়সী ছোট বোন ঘুমিয়ে পড়ে। পরে রাত প্রায় ৩টার দিকে শুভ তাঁর স্ত্রী মিতু আবার পুকুরে গিয়ে সেচ পাম্প বন্ধ করেন। মিতু ঘরে ফিরে গেলেও শুভ কিছু সময় বাইরে ছিলেন। শুভ ভোরে বাড়িতে ফিরে ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান তিনি। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে মিতুর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাঁর চিৎকার আশপাশের লোকজন ছুটে আসেন৷

নিহতের বাবা দুলু মিয়া বলেন, “তারা ভালোবেসে বিয়ে করেছিল, আমি সেই বিয়ে মেনে নিয়েছিলাম। আজ আমার মেয়ে জামাইয়ের বাড়িতে মারা গেছে। আমার কোনো অভিযোগ নেই। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, শুভ এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। তাদের ধারণা, স্বামীর মাদক সেবনকে কেন্দ্র করে দাম্পত্য কলহ ও অভিমান থেকেই এ ঘটনা ঘটতে পারে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin