রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল

মিঠাপুকুরে প্রকাশ্যে লাখ লাখ টাকার জুয়ার আসর, ভিডিও ভাইরাল হলেও নীরব প্রশাসন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ Time View

খলিলুর রহমান খলিল নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের সাদুল্ল্যাপুর গ্রামে প্রকাশ্যে জমজমাট জুয়ার আসর বসার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে এই জুয়ার আসরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রতিদিন এসব আসরে লাখ লাখ টাকার জুয়া খেলা হচ্ছে। তবে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরও স্থানীয় পুলিশ প্রশাসনের কোনো কার্যকর তৎপরতা বা দৃশ্যমান ভূমিকা না থাকায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে সাদুল্ল্যাপুর গ্রামের একটি নির্দিষ্ট স্থানে প্রকাশ্যে এই জুয়ার আসর বসে আসছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে নানা বয়সী মানুষ এসে এই আসরে যোগ দিচ্ছে। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে এই অবৈধ কর্মকাণ্ড। এতে প্রতিদিন লাখ লাখ টাকার অবৈধ লেনদেন হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতেও প্রকাশ্যে জুয়া খেলার এমন চিত্র দেখা গেছে, যা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রকাশ্যে এমন অপরাধমূলক কর্মকাণ্ড চললেও থানা পুলিশ রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নিচ্ছে না। জুয়ার আসরকে কেন্দ্র করে এলাকায় চুরির উপদ্রব বৃদ্ধি পেয়েছে এবং তরুণ সমাজ বিপথগামী হচ্ছে। সামাজিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি পারিবারিক অশান্তিও চরম আকার ধারণ করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সবাই জানে এখানে প্রতিদিন লাখ লাখ টাকার জুয়া খেলা হচ্ছে। এখন তো ভিডিও ইন্টারনেটে ভাইরাল। কিন্তু পুলিশ প্রশাসন জেনেও যেন না জানার ভান করে আছে। আমরা এই জুয়ার আসর দ্রুত বন্ধের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি এবং ভিডিও দেখে চিহ্নিত জুয়ারীদের আইনের আওতায় আনার দাবি জানা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin