রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল

ডাসারে চাঁ-দা দাবি করে ধরা খেলেন ভু-য়া সাংবাদিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ Time View

কাল‌কি‌নি ও ​ডাসার (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের ডাসারে সাংবাদিক পরিচয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে উজ্জ্বল মণ্ডল (৩০) নামের এক ভুয়া সাংবাদিককে হাতেনাতে আটক করেছেন স্থানীয় জনতা। পরে লিখিত মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালীগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে।
​অভিযুক্ত উজ্জ্বল মণ্ডল কালকিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নয়াকান্দি গ্রামের ঝন্টু মণ্ডলের ছেলে। তিনি নিজেকে ‘সাপ্তাহিক এশিয়া বার্তা’ পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছিলেন।
​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বালীগ্রাম ইউনিয়ন ভূমি কর্মকর্তা মিজানুর রহমান ছুটিতে থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুমতিতে দাপ্তরিক কাজ চালাচ্ছেন কম্পিউটার অপারেটর আবদুস সালাম। সম্প্রতি উজ্জ্বল মণ্ডল ওই অফিসে গিয়ে সালামকে ভয়ভীতি দেখিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে কাজ করতে না দেওয়ার হুমকি দেওয়া হলে বাধ্য হয়ে সালাম তাঁকে ১০ হাজার টাকা দেন। বৃহস্পতিবার দুপুরে বাকি ২০ হাজার টাকা নিতে এলে জনতা তাঁকে আটক করে। অনুসন্ধানে জানা গেছে, তিনি অফিসের পিয়ন দেলোয়ার হোসেনের কাছেও বেতনের টাকা দাবি করেছিলেন।
​কম্পিউটার অপারেটর আব্দুল সালাম জানান, “সাংবাদিক পরিচয়ে আমাকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়ে ৩০ হাজার টাকা দাবি করেন উজ্জ্বল। আগে ১০ হাজার টাকা নিয়েছিলেন, বাকি টাকা নিতে এলে স্থানীয়রা তাকে ধরে ফেলে।”
​স্থানীয় সচেতন মহল জানান, সাংবাদিকতার মতো পেশার নাম ভাঙিয়ে প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে অপকর্ম চালাচ্ছে, যা প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তারা এ ধরনের চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin