রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :-
বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ যুবক আ-টক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় নেশাদ্রব্য মনোড্রিলসহ সাব্বির হোসেন অনিক (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরও তিনজন পালিয়ে যায়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মোক্তারপুর মণ্ডলপাড়া গ্রামের গোলাম রুসুলের বাড়ির সামনে এ অভিযান চালানো হয়।

আটক সাব্বির হোসেন অনিক উপজেলার চক মুক্তারপুর গ্রামের সোহরাব আলীর ছেলে।

চারঘাট মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে মোক্তারপুর মণ্ডলপাড়া এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। এ সময় দুটি মোটরসাইকেলে করে চারজন সেখানে আসেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মাদক ও মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন।

পরে পুলিশ ধাওয়া করে সাব্বির হোসেন অনিককে আটক করে। তবে তার সঙ্গে থাকা অপর তিনজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৩৬০ বোতল মনোড্রিল ও মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশের তথ্যমতে, পলাতক তিনজন হলেন, মুক্তারপুর এলাকার মৃত আনছার আলীর ছেলে রবিন আলী (৩০), মোহাম্মদ আলম হোসেনের ছেলে জহিরুল ইসলাম (৩২) এবং মোহাম্মদ লিটন মিয়ার ছেলে টিটন মিয়া (৩২)।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, সম্প্রতি চারঘাটে ইয়াবাসহ সম্রাট নামে একজনকে আটক করা হয়েছে। এর পরদিনই ৩৬০ বোতল মনোড্রিলসহ আরও একজনকে আটক করা হলো। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় আটক সাব্বির হোসেন অনিকসহ পলাতক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin