রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

সাংবাদিক আমানকে হে-নস্তার ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ Time View

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিষদে তথ্য সংগ্রহের সময় দৈনিক কালবেলার ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি ও ক্ষেতলাল প্রেসক্লাবের সদস্য আমানুল্লাহ আমানের সঙ্গে স্থানীয় কিছু দলীয় নেতাকর্মীর অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্ষেতলাল প্রেসক্লাবে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় ভুক্তভোগী সাংবাদিকের মৌখিক অভিযোগের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। পরে সকলের সম্মতিক্রমে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আজিজার রহমান এর সভাপতিত্বে , উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাংবাদিক হাসান আলী, সহ-সভাপতি মিজানুর রহমান, আজিজুল হক, মাহমুদুল হাসান রকেট,এসএম মিলন, আবু হাসান, শাহিনুর রহমান শাহিন, হানিফ সরদার, দেলোয়ার হোসেন বাবু প্রমূখ।

গঠিত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে ঘটনাটি তদন্ত করে লিখিত প্রতিবেদন দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে সাংবাদিক আমানুল্লাহ আমান দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে তদন্তে তিনি নির্দোষ এবং অপরপক্ষের দায় প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর সংবাদ বর্জনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সভায় আরও বলা হয়, প্রেসক্লাবের কোনো সদস্য কোথাও অনিয়মে জড়িত থাকলে প্রথমে বিষয়টি প্রেসক্লাবকে অবহিত করতে হবে। প্রেসক্লাব বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেবে। তবে প্রেসক্লাবকে অবহিত না করে কোনো সদস্যকে হেনস্তা বা হয়রানি করা হলে তার প্রতিবাদে সংবাদ বর্জনের পাশাপাশি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং কোনো অভিযোগ থাকলে তা সাংগঠনিকভাবে যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট স্টাফ রিপোর্টার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin