রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক

পুত্রবধূর বিরুদ্ধে শাশুরিকে শ্বা-সরুদ্ধ করে হ-ত্যার অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৩ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

বউ-শাশুড়ির ঝগড়া ও মারধরকে কেন্দ্র করে শাশুরি রুনু বেগমকে (৬৫) শ্বসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধু ফাতেমা বেগমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের আটহাজার গ্রামে।

খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের পুত্রবধূ ফাতেমা বেগমকে (২৬) আটক করেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত রুনু বেগম ওই গ্রামের খলিল পেশকারের স্ত্রী এবং আটক ফাতেমা বেগম খলিল পেশকারের ছেলে রেদওয়ান পেশকারের স্ত্রী। ফাতেমা বেগমের বাবার বাড়ি পটুয়াখালীর গলাচিপা এলাকায়।

স্থানীয় ও বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে বৃহস্পতিবার সকালে পুত্রবধু ফাতেমা বেগম ও তার শাশুড়ি রুনু বেগমের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়। এসময় উভয়ের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে শাশুরি রুনু বেগমের গলা টিপে ধরার অভিযোগ ওঠে পুত্রবধু ফাতেমা বেগমের বিরুদ্ধে। এতে শ্বাসরুদ্ধ হয়ে শাশুরি রুনু বেগম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই বাড়ি থেকে রুনু বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। পাশাপাশি অভিযুক্ত ফাতেমা বেগমকে আটক করে থানায় নিয়ে আসেন।

বৃহস্পতিবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি সঞ্জিৎ চন্দ্র নাথ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, বউ-শাশুরির ঝগড়া ও মারপিটের এক পর্যায়ে শাশুরি রুনু বেগম তার পুত্রবধু ফাতেমা বেগমের হাতের একটি আঙ্গুল কামড়ে ধরে। এসময় পুত্রবধু ফাতেমা শাশুরির গলা চেঁপে ধরলে শ্বাসরোধ হয়ে সে মারা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

ওসি আরও বলেন, পুরো ঘটনার তদন্ত চলছে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে রুনু বেগমের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় নিহতের পুত্র রেদওয়ান পেশকার বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও তিনি (ওসি) উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin