রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে এইচ আর ফিলিং স্টেশন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ Time View

মুহম্মদ তরিকুল ইসলাম,তেতূলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় লাইসেন্স নবায়ন ছাড়াই বছরের পর বছর চলছে মেসার্স এইচ আর ফিলিং স্টেশনের কার্যক্রম, দেখার যেন কেউ নেই। এদিকে গাড়ির জ্বালানি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ফিলিং স্টেশনে অবৈধভাবে রিফিল করা হচ্ছে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে।

বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)-এর লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন (লিমা) থেকে জানা যায়, মেসার্স এইচ আর ফিলিং স্টেশনের লাইসেন্স মেয়াদ গত ২০২৩ সালের ১১ অক্টোবর শেষ হয়েছে। মেয়াদ শেষ হওয়ার প্রায় ৩ বছর অতিবাহিত হলেও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের নজরে আসছেনা।

উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারী কালান্দিগঞ্জ এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পাশে মেসার্স এইচ আর ফিলিং স্টেশন ও মেসার্স এইচ আর এল.পি.জি অটোগ্যাস ফিলিং স্টেশনের এই শিল্প কারখানা অবস্থিত। যার মেসার্স এইচ আর ফিলিং স্টেশনের লাইসেন্স নম্বর ৭৭-৯০-১-১১১-০০০০২ ও পুরোন ১২৫৬।

এ বিষয়ে সরেজমিন জানতে ওই ফিলিং স্টেশনে গেলে ম্যানেজার সুজন আলী মেয়াদোত্তীর্ণের বিষয়টি স্বীকার করে বলেন, ৩বছর হল শ্রম পরিদর্শন (স্বাস্থ্য) সফিকুল ইসলাম নামে একজনকে লাইসেন্স নবায়নের জন্য হার্ড কপি দেওয়া হয়। তিনি ওই লাইসেন্সের হার্ড কপি হারিয়ে ফেললে পরবর্তীতে লাইসেন্স নবায়ন করা হয়নি। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গেজেটে উল্লেখিত ডিপোর ৪০ কিলোমিটারের ভিতরে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য প্রতি লিটার অকটেন ১৬৫ টাকা, এইচআর ফিলিং স্টেশন ডিপোর ৪০ কিলোমিটারের বাহিরে যত কিলো অতিরিক্ত রয়েছে সেই হিসেব করেই ডিসি মহোদয়ের অনুমোদন সাপেক্ষে কেরিং খরচ সহ প্রতি লিটার ১৬৬ টাকা ১০ পয়সা নেওয়া হচ্ছে। তিনি আরোও বলেন, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রান্নার সিলিন্ডার গ্যাস রিফিল করা নিষেধ থাকলেও জ¦ালানি তেল সংকটের সময় এমন কিছু ব্যক্তি (ইউএনও, ওসি ইত্যাদি) চেয়েছিল তাদের দিতে হয়েছে। এরই ধারাবাহিকতায় মাঝে মধ্যেই রান্নার সিলিন্ডার গ্যাস রিফিল করে আসছেন।

এ বিষয়ে মেসার্স এইচ আর ফিলিং স্টেশনের মালিক আলহাজ¦ মো. আবু হিরন মুঠোফোনে জানান, গেজেটে উল্লেখিত ডিপোর ৪০ কিলোমিটারের ভিতরে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য প্রতি লিটার অকটেন ১৬৫ টাকা তবে এর বাহিরে যত কিলোমিটার বেশি হবে এর কেরিং চার্জ নেওয়ার কথা বলা আছে। রেজুলেশনের পর ডিসির অনুমোদনের মাধ্যমেই কেরিং চার্জ নেওয়া হয়। তবে এ বিষয়ে তিনি জেলা প্রশাসকের নিকট বসতে চেয়েছেন। কলকারখানার লাইসেন্স নবায়ন না করার কারণ সম্পর্কে তিনি বলেন, প্রায় ৪ বছর হলেন এইচ আর ফিলিং স্টেশনে পরিদর্শনে যাওয়া এক ব্যক্তিকে নবায়নের জন্য লাইসেন্সের হার্ড কপি দিয়েছিলেন সেই কাগজগুলো ওই ব্যক্তি হারিয়ে ফেলায় নবায়ন করা হয়নি। তবে ৪ বছরের নবায়ন ও জরিমানা ফি জমা সহ কয়েকদিনের মধ্যেই কলকারখানার লাইসেন্স নবায়ন করবেন জানিয়েছেন। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বলেন, এলপিজি গ্যাস গাড়ির সিলিন্ডারে বিক্রির বিধান দেওয়া হয়েছে। রান্নার গ্যাস সিলিন্ডারে বিক্রি আমাদের এটা বিধানে নেই এটা আমরা দিতে পারিনা, বিক্রিও করিনা। এক্ষেত্রে গাড়ির সিলিন্ডারে দিতে পারলে রান্নার গ্যাস সিলিন্ডারে কেন দেওয়া যাবেনা জ¦ালানি মন্ত্রণালয়ে একটি দরখাস্ত দেওয়া হয়েছে, তিনি আশা করেন অনুমোদন পাবেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস.এম আকাশ বলেন, ঠাকুরগাঁও থেকে এরই মধ্যে বিএসটিআই এর একটি টিম আসবে সেখানে ইন্সপেকশন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন জানিয়েছেন।

মুহম্মদ তরিকুল ইসলাম।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin