রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

ধানগড়ায় অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের উদ্যোগে ৪০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ Time View

অভিজিৎ কুমার দাস,
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের প্রতি আগ্রহ ও সচেতনতা তৈরির লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রায়গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ধানগড়া সদর ক্লাস্টারের আওতাধীন ১৭টি বিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থীর হাতে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের শুধু চারা বিতরণ নয়, বরং গাছের পরিচর্যা, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং পরিবেশ রক্ষায় শিশুদের ভূমিকা সম্পর্কে সচেতন করার লক্ষ্যও রয়েছে।
বৃহস্পতিবারের চারা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোসেন, ধানগড়া ক্লাস্টারের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম আবু জুবায়ের, অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. এনামুল হক তালুকদার, সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. আমিনুল ইসলাম, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় অতিথিরা শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন এবং প্রত্যেক শিক্ষার্থীকে চারা রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যার আহ্বান জানান। বক্তারা বলেন, শিশুদের হাতে গাছের চারা তুলে দেওয়া মানে শুধু একটি গাছ লাগানোর উদ্যোগ নয়; বরং আগামী প্রজন্মের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা সৃষ্টি করা।
তারা আরও বলেন, দিন দিন জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিতভাবে গাছ কাটা এবং পরিবেশের ওপর নানা ধরনের চাপের কারণে সবুজায়ন বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কার্যক্রমে সম্পৃক্ত করা হলে তারা নিজেরা যেমন পরিবেশ সম্পর্কে সচেতন হবে, তেমনি পরিবার ও সমাজের অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করতে পারবে।
অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. এনামুল হক তালুকদার বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে প্রতিটি বাড়ি ও বিদ্যালয় প্রাঙ্গণে সবুজের পরিধি বাড়ানোই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। ধানগড়া সদর ক্লাস্টারের ১৭টি বিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থীর হাতে পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।
চারা বিতরণ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি ও বিদ্যালয় এলাকায় এসব চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin