
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজের হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ মোঃ দেলওয়ার হোসেন প্রামাণিকের সভাপতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিনিয়র প্রভাষক মোঃ সুজাউদ্দৌলা সরকার, মোঃ আবু সোলাইমান সাজা, মো. মোস্তাফিজুর রহমান, মোঃ শফিউল হাসান, মোঃ রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সাবেক প্রভাষক এবিএম সাইফুল ইসলাম মণ্ডল, জুনিয়র প্রভাষক রওশন আলম সঞ্জু, গোলাম সরয়ার প্রমূখ। এর আগে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন প্রভাষক কৃষ্ণা রানী সরকার ও প্রভাষক মো. আব্দুর রউফ। সমাপনী বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ মোঃ দেলওয়ার হোসেন প্রামাণিক শিক্ষার্থীদের নির্দশনামূলক বক্তব্যসহ বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করেন।