রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

সলঙ্গায় বিএনপির বিক্ষো-ভ মিছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেল ৪ টার সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা গেটে এসে শেষ হয়।মিছিলটির নেতৃত্ব দেন,সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি জননেতা মতিয়ার রহমান সরকার ও সাবেক সাধারণ সম্পাদক জননেতা আব্দুল আলীম সরকার।এ সময় সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ সভাপতি কে.এম শহিদুল ইসলাম মজনু,সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক সাংবাদিক এম. দুলাল উদ্দিন আহমেদ,আব্দুল মজিদ সরকার, গোলাম আম্বিয়া,হাবিবুর রহমান হাবিব,সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান সুজন ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।দেশে নৈরাজ্য, অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিল থেকে নেতাকর্মীরা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা,নৈরাজ্য ও অরাজকতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে নেতারা বলেন,দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও বিশৃঙ্খলা তৈরির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিএনপি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ চালিয়ে যাবে।তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় সলঙ্গা থানা বিএনপি ৬টি ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin