
মোঃমিজানুর রহমান,কালকিনি ও ডাসার প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজে একাদশ শ্রেণির ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কলেজ হলরুমে এ ক্লাশ অনুষ্ঠিত হয়। এতে সৈয়দ আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হান্নান দাড়িয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী, সাধারন সম্পাদক এস এম মাহাবুব হোসেন মুন্সি। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যরা বৃন্দরা।