রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

পঞ্চগড়ে কবরস্থানের ৩.৩২ একর জায়গা দখল করে চা বাগান করার অ-ভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৬ Time View

মোঃ বাবুল হোসেন , পঞ্চগড় :

পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ঠুটাপাখুরী গ্রামের প্রায় দুই হাজার মানুষের কবরস্থানের জায়গা দখল করে চা বাগান করার অভিযোগ উঠেছে একই এলাকার আব্দুল আজিজ ও তার ছেলে আমিনার রহমানের বিরুদ্ধে।

এদিকে আমিনার রহমান কর্তৃক চাপাতা রোপনকৃত ৩.৩২ একর জমি উদ্ধারের দাবীতে পঞ্চগড় জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেছে ঠুটাপাখুরি গ্রামের স্থায়ী বাসিন্দারা।

লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলার অমর খানা ইউনিয়নের ঠুটাপাখুরি গ্রামে এস, এ খতিয়ান নং ২৯৯ দাগ নং ৪৪১৭ জমির পরিমান ২.৯৭ একর এবং দাগ নং ৪৪১৮ জমির পরিমান ৩৫ একর, দুই দাগে মোট ৩.৩২ একর জমির উপর অবস্থিত কবরস্থানে গ্রাম ছাড়াও পাশ্ববর্তী আর ও ২/৩ টি গ্রামের মৃত ব্যক্তির দাফন কার্যক্রম সম্পন্ন করে আসছিলো। এস.এ খতিয়ান নং ২৯৯ এর উল্লেখিত দুইটি দাগ ৪৪১৭ ও ৪৪১৮ এর জমির ধরণে কবরস্থান এবং মুসলমান সাধারনের ব্যবহার্য কথা গুলো উল্লেখ আছে।

স্থায়ী বাসিন্দা জানান, বিগত সরকারের আমলে আব্দুল আজিজের ছেলে আমিনার রহমান কবরস্থানে উল্লেখিত ৩.৩২ একর জমি ট্রাক্টর দিয়ে কয়েক শত কবর মিশিয়ে দিয়ে চা বাগান করেছে।
তারা আরোও জানান, বড় মাপের একটি কবরস্থানের জায়গা হারিয়ে বর্তমানে আমাদের চাষের জমি বা বসত বাড়ির পাশে মৃত ব্যক্তিকে দাফন করতে বাধ্য হচ্ছি। বিগত আওয়ামী সরকারের সময় ভুমি জরিপ কালে ভুমি জরিপ কর্মকর্তাদের সাথে যোগ সাজস করে কবরস্থানে জমি আমিনার নিজ নামে করে নেন। অভিযোগটি সরেজমিনে তদন্ত করে বেদখল হয়ে যাওয়া ৩.৩২ একর কবরস্থানের জমি উদ্ধার ও জমি দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

এদিকে অভিযুক্ত আমিনার রহমান এ প্রতিবেদককে জানান আমার বিরুদ্ধে কবরস্থানের জমি দখলের যে অভিযোগ আনায়ন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, উক্ত জমি আমরা সিএস রেকর্ড থেকে পৈত্রিক সূত্রে প্রাপ্ত। আমার বাবার নামে উক্ত জমির তিনটি (সিএস-এসএ-আরএস) রেকর্ড রয়েছে।
আমি উক্ত জমিতে ২০০৮ সালের পূর্বে চা বাগান রোপণ করি। তারা আমার বিরুদ্ধে করবস্থানের জায়গা দখলের অভিযোগ আনয়ন করছে। অভিযোগ যে কেউ আনয়ন করতে পারে কিন্তু তা অবশ্যই কাগজে কলমে প্রমাণিত হতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin